×

ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

এসএমসি এন্টারপ্রাইজে চাকরি, নিয়োগ পাবেন ৩০ জন

২০২৬ অক্টোবর ১২ ১৬:৪৯:০৩

এসএমসি এন্টারপ্রাইজে চাকরি, নিয়োগ পাবেন ৩০ জন

নিজস্ব প্রতিবেদক: মেডিকেল ইনফরমেশন অফিসার পদে ৩০ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। পদটিতে আবেদনের জন্য পূর্ব অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়। যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনকারীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নির্বাচিত প্রার্থীদের জন্য মাসিক বেতনের পাশাপাশি রয়েছে যাতায়াত ভাতা (টি/এ), পারফরম্যান্স বোনাস, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, বিমা, গ্র্যাচুইটি, বৈশাখী ভাতা এবং বছরে তিনটি উৎসব বোনাস। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও দেওয়া হবে।

প্রতিষ্ঠান ও পদের বিবরণ

প্রতিষ্ঠানের নাম: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড

পদের নাম: মেডিকেল ইনফরমেশন অফিসার

বিভাগ: ফার্মাসিউটিক্যাল

পদসংখ্যা: ৩০ জন

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর

কর্মস্থল: যেকোনো জায়গায়

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: ভালো যোগাযোগ দক্ষতা

অভিজ্ঞতা: প্রয়োজন নেই

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: যাতায়াত ভাতা (টি/এ), পারফরম্যান্স বোনাস, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, বিমা, গ্র্যাচুইটি, বৈশাখী ভাতা ও বছরে তিনটি উৎসব বোনাস।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য দেখে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২১ অক্টোবর ২০২৬।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত