×

ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

মাসিক ভাতাসহ বিআরটিএতে ইন্টার্নশিপের সুযোগ

২০২৬ নভেম্বর ২৩ ১০:৪৯:৫৪

মাসিক ভাতাসহ বিআরটিএতে ইন্টার্নশিপের সুযোগ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষে (বিআরটিএ) ইন্টার্নশিপ করার সুযোগ পাচ্ছেন অটোমোবাইলস ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রিধারীরা। ২০২৬-২৭ অর্থবছরে তিন মাস মেয়াদি এ ইন্টার্নশিপে একজনকে নেওয়া হবে। নির্বাচিত ইন্টার্ন প্রতি মাসে ১০ হাজার টাকা করে ভাতা পাবেন। আগ্রহীরা আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

সম্প্রতি বিআরটিএর পরিচালক (প্রশাসন) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

ইন্টার্নশিপের বিষয়: বিআরটিএর কার্যাবলি (অটোমোবাইলস অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রিধারীদের জন্য)।

পদসংখ্যা: ১টি।

মেয়াদ: ৩ মাস।

আবেদনের শেষ সময়: ৬ ডিসেম্বর ২০২৬, বিকেল ৪টা।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে অটোমোবাইলস অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে কমপক্ষে স্নাতক, স্নাতকোত্তর বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া এসব পরীক্ষায় অবতীর্ণ প্রার্থীরাও আবেদন করতে পারবেন। তবে পরীক্ষায় অংশগ্রহণের বিষয়টি প্রমাণে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র জমা দিতে হবে।

অন্যান্য যোগ্যতা: আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। স্নাতক, স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অর্জনের দুই বছরের মধ্যে আবেদন করতে হবে। ইন্টার্নশিপ নীতিমালা, ২০২৩ অনুযায়ী একজন প্রার্থী কেবল একবার ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন। কোনো আবেদনকারী অন্য কোনো কাজে নিয়োজিত থাকলে নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তি সনদ জমা দিতে হবে।

মাসিক ভাতা: ইন্টার্নশিপ চলাকালে প্রতি মাসে ১০ হাজার টাকা ভাতা দেওয়া হবে। এ ভাতার বাইরে অন্য কোনো ভাতা বা সুযোগ-সুবিধা পাওয়া যাবে না। ভাতা পেতে হলে প্রতি মাসে সুপারভাইজারের কাছ থেকে সন্তোষজনক কর্মকালীন প্রত্যয়নপত্র জমা দিতে হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের বিআরটিএরওয়েবসাইটথেকে আবেদন ফরম ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র চেয়ারম্যান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, বিআরটিএ ভবন (৬ষ্ঠ তলা), নতুন বিমানবন্দর সড়ক, বনানী, ঢাকা-১২১২ ঠিকানায় সরাসরি অথবা ডাকযোগে জমা দিতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র: মৌখিক পরীক্ষার সময় আবেদনপত্রে উল্লেখ করা তথ্যের সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। পাশাপাশি এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। কাগজপত্রের তালিকা হলো-

সব শিক্ষাগত যোগ্যতার সনদ;

বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের ট্রান্সক্রিপ্ট;

সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের চারিত্রিক সনদ বা প্রশংসাপত্র;

জাতীয় পরিচয়পত্র;

নাগরিকত্ব সনদ;

সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি।

ইন্টার্নশিপের আবেদন, যোগ্যতা ও অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত জানতে বিআরটিএর ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত