ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
ব্যাংক এশিয়ায় সিনিয়র ম্যানেজার পদে চাকরি, আবেদন ২৬ নভেম্বর পর্যন্ত
নিজস্ব প্রতিবেদক: জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি ব্যাংক এশিয়া পিএলসি। প্রতিষ্ঠানটি সিনিয়র ম্যানেজার, সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিট (আপ টু ভিপি) পদে কর্মকর্তা নিয়োগ দেবে। এ পদে আবেদনের জন্য প্রার্থীর ব্যাংকিং বা আর্থিক সেবা খাতে কমপক্ষে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ব্যাংক এশিয়া পিএলসি
পদের নাম: সিনিয়র ম্যানেজার, সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিট (আপ টু ভিপি)
চাকরির ধরন: পূর্ণকালীন
কর্মস্থল: ঢাকা
কর্মক্ষেত্র: অফিসে
বেতন: আলোচনা সাপেক্ষে। যোগ্য প্রার্থীদের ব্যাংকের নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় পারিশ্রমিক দেওয়া হবে।
আবেদনের শেষ তারিখ: ২৬ নভেম্বর ২০২৬
আবেদনের যোগ্যতা ও অভিজ্ঞতা
আবেদনকারীকে স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।
প্রার্থীর ব্যাংকিং বা আর্থিক সেবা খাতে কমপক্ষে ৮ থেকে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সাসটেইনেবল ফাইন্যান্স, ইএসজি, জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
এ ছাড়া সাসটেইনেবল ফাইন্যান্স, ইএসজি সংযুক্তি, জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা এবং বাংলাদেশ ব্যাংকের টেকসই অর্থায়নসংক্রান্ত নীতিমালা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। পাশাপাশি বিশ্লেষণী দক্ষতা, যোগাযোগের সক্ষমতা এবং বিভিন্ন পক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করার যোগ্যতা প্রয়োজন।
দায়িত্ব ও কর্তব্য
নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাকে ব্যাংকের টেকসই অর্থায়ন কাঠামো, নীতিমালা ও কর্মপরিকল্পনা তৈরি এবং বাস্তবায়নের দায়িত্ব পালন করতে হবে। ঋণ মূল্যায়ন, পোর্টফোলিও ব্যবস্থাপনা ও আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পরিবেশগত, সামাজিক ও সুশাসনসংক্রান্ত (ইএসজি) বিষয় এবং জলবায়ু ঝুঁকি বিবেচনায় নেওয়া নিশ্চিত করতে হবে।
এ ছাড়া পরিবেশবান্ধব, সামাজিক ও রূপান্তরমূলক অর্থায়নসহ বিভিন্ন টেকসই অর্থায়ন পণ্য ও সেবা চিহ্নিত, উন্নয়ন ও সম্প্রসারণে কাজ করতে হবে। বাংলাদেশ ব্যাংকের টেকসই অর্থায়ন নীতিমালা এবং অন্যান্য প্রযোজ্য নিয়ন্ত্রক নির্দেশনা অনুসরণ নিশ্চিত করাও এ পদের দায়িত্বের অংশ।
ইএসজি-সংক্রান্ত তথ্য সংগ্রহ, প্রতিবেদন তৈরি ও প্রকাশের কাজ সমন্বয় করতে হবে। পাশাপাশি টেকসই উন্নয়ন ও ইএসজি প্রতিবেদন তৈরির দায়িত্ব পালন করতে হবে। ব্যাংকের ব্যবসা, ঝুঁকি ব্যবস্থাপনা, ঋণ, ট্রেজারি এবং সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের সঙ্গে সমন্বয় করে ইএসজি কার্যক্রম সম্প্রসারণ ও কর্মীদের সক্ষমতা বাড়াতে কাজ করতে হবে।
এ ছাড়া টেকসই অর্থায়ন খাতের নতুন প্রবণতা, আন্তর্জাতিক সর্বোত্তম চর্চা এবং পরিবর্তনশীল নিয়ন্ত্রক নির্দেশনা নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে।
আবেদন যেভাবে
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা বিডিজবসের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার আগে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা ও শর্তাবলি ভালোভাবে দেখে নিতে হবে।
শুধু প্রাথমিকভাবে বাছাই করা প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। আবেদন গ্রহণ বা বাতিল করার অধিকার ব্যাংক কর্তৃপক্ষ সংরক্ষণ করে। ব্যাংক এশিয়া সমান সুযোগভিত্তিক নিয়োগনীতিতে বিশ্বাসী।
বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদনের জন্য এখানে দেখুন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- ব্র্যাকে চাকরি, আবেদন করা যাবে ২১ নভেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- নিবন্ধিত শিক্ষকদের তিন দাবিতে সংবাদ সম্মেলন
- গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার, বাড়তে পারে বলপ্রয়োগ
- সরকারের সিদ্ধান্ত না এলে ২ জানুয়ারিতেই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা