×

ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাশনাল ব্যাংকে পাঁচ পদে চাকরির সুযোগ

২০২৬ নভেম্বর ২৫ ১৬:৪৩:২৯

ন্যাশনাল ব্যাংকে পাঁচ পদে চাকরির সুযোগ

স্পোর্টস ডেস্ক: বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ন্যাশনাল ব্যাংক পিএলসি পাঁচটি পদে কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অপারেশনস ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার, ক্রেডিট অফিসার, হেড অব অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট এবং হেড অব ট্যালেন্ট অ্যাকুইজিশন পদে জনবল নিয়োগ দেবে ব্যাংকটি। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল ব্যাংক পিএলসি

চাকরির ধরন: পূর্ণকালীন

কর্মস্থল: পদ অনুযায়ী বাংলাদেশের যেকোনো স্থান ও ঢাকা

প্রকাশের তারিখ: ২৪ নভেম্বর ২০২৬

আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৬

১. পদের নাম: অপারেশনস ম্যানেজার

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান

পদমর্যাদা: এসপিও-এভিপি

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।

অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে শাখার কার্যক্রম, প্রশাসন বা পরিচালন তদারকিতে অন্তত চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংক, শেয়ার ব্রোকারেজ বা সিকিউরিটিজ হাউসে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

২. পদের নাম: হেড অব অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট

কর্মস্থল: প্রধান কার্যালয়, ঢাকা

পদমর্যাদা: এসপিও-এভিপি

বিভাগ: মানবসম্পদ বিভাগ

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মানবসম্পদ ব্যবস্থাপনা, ব্যবস্থাপনা, সাংগঠনিক মনোবিজ্ঞান অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সাংগঠনিক উন্নয়ন, পরিবর্তন ব্যবস্থাপনা ও কর্মদক্ষতা ব্যবস্থাপনায় পেশাগত সনদ বা বিশেষ প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা: ৮ থেকে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সাংগঠনিক উন্নয়ন, জনবল পরিকল্পনা, পরিবর্তন ব্যবস্থাপনা, কর্মদক্ষতা ব্যবস্থাপনা ও প্রতিভা উন্নয়নে অন্তত পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংক, শেয়ার ব্রোকারেজ বা সিকিউরিটিজ হাউসে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

৩. পদের নাম: ক্রেডিট অফিসার

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান

পদমর্যাদা: জেও-এসইও

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স, অ্যাকাউন্টিং, ব্যাংকিং, অর্থনীতি অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।

অভিজ্ঞতা: কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশের তফসিলি বাণিজ্যিক ব্যাংকে ক্রেডিট, ক্রেডিট অপারেশনস, এসএমই অর্থায়ন, খুচরা ঋণ বা ক্রেডিট প্রশাসনে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এসএমই, বাণিজ্যিক ও খুচরা ঋণ কার্যক্রমে অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

৪. পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান

পদমর্যাদা: এভিপি-এসভিপি

শিক্ষাগত যোগ্যতা: এমবিএ বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।

অভিজ্ঞতা: কমপক্ষে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শাখা ব্যাংকিংয়ে মোট অভিজ্ঞতার পাশাপাশি শাখা ব্যবস্থাপক হিসেবে পাঁচ থেকে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংক, শেয়ার ব্রোকারেজ বা সিকিউরিটিজ হাউসে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

৫. পদের নাম: হেড অব ট্যালেন্ট অ্যাকুইজিশন

কর্মস্থল: প্রধান কার্যালয়, ঢাকা

পদমর্যাদা: এভিপি-এসএভিপি

বিভাগ: মানবসম্পদ বিভাগ

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মানবসম্পদ ব্যবস্থাপনা, ব্যবস্থাপনা অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। মানবসম্পদ, ট্যালেন্ট অ্যাকুইজিশন বা সংশ্লিষ্ট বিষয়ে পেশাগত সনদ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা: ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ট্যালেন্ট অ্যাকুইজিশন বা নিয়োগ কার্যক্রমে অন্তত পাঁচ থেকে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংক, শেয়ার ব্রোকারেজ বা সিকিউরিটিজ হাউসে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা

নির্বাচিত প্রার্থীদের যোগ্যতা, অভিজ্ঞতা ও প্রচলিত শিল্পমান অনুযায়ী আকর্ষণীয় বেতন-ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী ক্যারিয়ার উন্নয়নের সুযোগ থাকবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের ভিডিও সিভি জমা দিতে উৎসাহিত করা হয়েছে। প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত প্রার্থীদের পরবর্তী নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে যোগাযোগ করা হবে।

আবেদন ও নিয়োগের বিস্তারিত শর্ত জানতেবিডিজবসে প্রকাশিত ন্যাশনাল ব্যাংক পিএলসির সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে হবে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত