ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ প্রভাষক পদে আবেদন চলছে
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবহাওয়াবিজ্ঞান বিভাগে পাঁচজন প্রভাষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে তিনটি পদ স্থায়ী এবং ছুটিজনিত কারণে সৃষ্ট দুটি পদ অস্থায়ী। এসব পদে নিয়োগের জন্য আগ্রহী বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করেছে বিশ্ববিদ্যালয়।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয় থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিষ্ঠানের নাম: ঢাকা বিশ্ববিদ্যালয়।
বিভাগ: আবহাওয়াবিজ্ঞান বিভাগ।
পদের নাম: প্রভাষক।
পদসংখ্যা: ৫টি।
নিয়োগের ধরন: ৩টি স্থায়ী ও ২টি অস্থায়ী।
বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা (জাতীয় বেতন স্কেল-২০২৬)।
আবেদনের শেষ সময়: ১৭ ডিসেম্বর ২০২৬। নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তরে পৌঁছাতে হবে।
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীদের আবহাওয়াবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স, ফলিত গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞান অথবা অ্যাটমোস্ফিয়ারিক কেমিস্ট্রি বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেণি অথবা ৪.০০-এর মধ্যে ন্যূনতম ৩.৫০ সিজিপিএ থাকতে হবে। এ ছাড়া এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় প্রথম বিভাগ অথবা ৫.০০-এর মধ্যে ন্যূনতম ৪.২৫ জিপিএ থাকতে হবে।
তবে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম স্থান বা সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি অথবা এইচএসসি পরীক্ষার যেকোনো একটির নির্ধারিত যোগ্যতা শিথিলযোগ্য।
অন্যান্য যোগ্যতা
সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি এবং মানসম্পন্ন জার্নালে গবেষণা প্রকাশনা রয়েছে এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হতে পারে। তবে প্রিডেটরি জার্নালে প্রকাশিত কোনো গবেষণা প্রবন্ধ গ্রহণ করা হবে না।
চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তর থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে রেজিস্ট্রারের অনুকূলে ৭৫০ টাকার পে-অর্ডার অথবা ব্যাংক ড্রাফট জমা দিতে হবে।
এ ছাড়া শিক্ষাগত যোগ্যতার সনদ, নম্বরপত্র, প্রশংসাপত্র ও অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত প্রতিলিপিসহ মোট আট কপি আবেদনপত্র জমা দিতে হবে।
নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। বিস্তারিত বিজ্ঞপ্তি নিচে দেওয়া হলো।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- টিসিবিতে সরকারি চাকরির সুযোগ, আবেদন শুরু
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত