×

ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

কাল শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ

২০২৬ নভেম্বর ২৫ ১৯:৪৪:৪৪

কাল শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ

নিজস্ব প্রতিবেদক: রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬। তিন দিনব্যাপী এ আয়োজন চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে সারা দেশে সপ্তাহটি উদযাপন করা হবে।

এ উপলক্ষে আজ বুধবার (২৫ নভেম্বর) বিকেলে পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিতব্য ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ মেলা ২০২৬’-এর প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি, মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাঁরা মেলার বিভিন্ন স্টল, প্যাভিলিয়ন ও আয়োজনের প্রস্তুতি ঘুরে দেখেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন তাঁরা।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণিসম্পদ পদক প্রদান, সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম, র‌্যালি, আলোচনা, সেমিনার, সংগীতানুষ্ঠান, রেসিপি প্রতিযোগিতা ও বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করা হবে।

জাতীয় প্রাণিসম্পদ পদক নীতিমালা অনুযায়ী, এ বছর প্রাণিসম্পদ খাতে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে আটটি ক্যাটাগরিতে মোট ২৩টি পদক দেওয়া হবে। প্রতিটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের যথাক্রমে স্বর্ণ ও রৌপ্য পদকে ভূষিত করা হবে। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত