ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
টাঙ্গাইলে পার্কিংয়ে থাকা বাসে আগুন দেওয়ার চেষ্টা
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের নতুন বাস টার্মিনালে পার্কিং করে রাখা একটি বাসে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে পাশের আরেকটি বাসের সহকারীর দ্রুত তৎপরতায় আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে বাসমালিক ও শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী ও পরিবহনশ্রমিকেরা জানান, বুধবার সকালে নতুন বাস টার্মিনালের ভেতরে ‘নিরালা সুপার’ পরিবহনের একটি বাস পার্কিং করা ছিল। সকাল সাড়ে ৭টার দিকে দুর্বৃত্তরা বোতলে থাকা পেট্রল বাসটির চাকায় ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় পাশের একটি বাসের সহকারী চাকায় আগুন জ্বলতে দেখে দ্রুত তা নিভিয়ে ফেলেন। পরে তিনি টার্মিনালে থাকা বাসমালিক ও শ্রমিকদের বিষয়টি জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় বাসটির চাকার নিচ থেকে একটি পেট্রলের বোতল উদ্ধার করা হয়।
জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক শফিকুর রহমান খান বলেন, ‘নাশকতার অংশ হিসেবে ফ্যাসিস্টরা বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছিল। বিষয়টি পুলিশকে জানালে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নাশকতা ঠেকাতে আমরা নিজস্ব লোকজন দিয়ে প্রতি রাতেই পাহারার ব্যবস্থা করেছি।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- টিসিবিতে সরকারি চাকরির সুযোগ, আবেদন শুরু
- বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত