×

ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর তিন স্থানে ট্রাক ও গাড়িতে আগুন

২০২৬ নভেম্বর ২৫ ২২:০০:৫৫

রাজধানীর তিন স্থানে ট্রাক ও গাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনশ্রী, আফতাব নগর ও তুরাগে ট্রাক, কাভার্ড ভ্যান ও সরকারি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাতে এসব ঘটনা ঘটে।

এর মধ্যে সন্ধ্যার পর বনশ্রীতে একটি ট্রাকে আগুন লাগে। এর কিছুক্ষণ পর আফতাব নগরে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) একটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় একই সময়ে তুরাগের পুরান কালিয়া রোডে একটি কাভার্ড ভ্যানে আগুন লাগার খবর পাওয়া যায়।

তবে তুরাগ থানার ডিউটি অফিসার এসআই নুরে আলম জানিয়েছেন, কাভার্ড ভ্যানে আগুন লাগার বিষয়ে তাঁদের কাছে কোনো খবর নেই। অন্যদিকে, বনশ্রীতে ট্রাকে আগুন লাগার কোনো তথ্য তাঁর জানা নেই বলে জানিয়েছেন রামপুরা থানার ডিউটি অফিসার মাহফুজা।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত