×

ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

২০২৬ অক্টোবর ১২ ১১:০৪:৪২

ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে রোমাঞ্চকর লড়াইয়ে ভারত চ্যাম্পিয়নসকে ৩ রানে হারিয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নস। রবিবার (১১ অক্টোবর) শারজায় অনুষ্ঠিত ম্যাচে শেষ পর্যন্ত জয়ের হাসি হেসেছে বাংলাদেশ।প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ভারত চ্যাম্পিয়নস ৮ উইকেটে ১৩৮ রান তুলতে সক্ষম হয়।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন রনি তালুকদার। তাঁর ২৫ বলের ইনিংসটি দলের সংগ্রহ বাড়াতে ভূমিকা রাখে। আরাফাত সানি ৩৮ বলে ৩৭ রান করেন। নাসির হোসেনের ব্যাট থেকে আসে ২৪ রান। ভারতের হয়ে পীযূষ চাওলা নেন ৩ উইকেট।

১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের হয়ে অপরাজিত ২৬ রান করেন পাওয়ান নেগি। ইরফান পাঠান ও ঋষি ধাওয়ান দুজনই করেন ২৪ রান করে। তবে তাঁদের এই প্রচেষ্টা জয়ের জন্য যথেষ্ট হয়নি। বাংলাদেশের দেওয়া লক্ষ্য পেরোতে পারেনি ভারত।

বাংলাদেশের জয়ে বল হাতে বড় অবদান রাখেন বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র। ৩ ওভারে মাত্র ১২ রান দিয়ে তিনি তুলে নেন ৪ উইকেট। দুর্দান্ত এই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরা নির্বাচিত হন তিনি। আবু জায়েদ রাহী শিকার করেন ২ উইকেট। এই দুই বোলারের নৈপুণ্যেই শেষ পর্যন্ত ৩ রানের শ্বাসরুদ্ধকর জয় পায় বাংলাদেশ।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত