ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
চার টেস্টেই হৃদয়ের বড় লাফ টেস্ট র্যাঙ্কিংয়ে
স্পোর্টস ডেস্ক: টেস্ট ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন বাংলাদেশের তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডাবল সেঞ্চুরির পর দক্ষিণ আফ্রিকার মাটিতেও ১৩৭ রানের ইনিংস খেলেছেন তিনি। এর ফলে আইসিসির সর্বশেষ টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগিয়ে ৩৩তম স্থানে উঠে এসেছেন হৃদয়। মাত্র চারটি টেস্ট খেলেই এই অবস্থানে পৌঁছেছেন তিনি।
র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে লিটন দাসেরও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২০ রান করে ৯ ধাপ এগিয়ে ২৪তম স্থানে উঠে এসেছেন এই ব্যাটার। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তিনিই এখন শীর্ষে। অন্যদিকে তিন ধাপ পিছিয়ে ৩৫তম স্থানে নেমে গেছেন নাজমুল হোসেন শান্ত। মুমিনুল হকের অবনতি হয়েছে ১৮ ধাপ; তাঁর বর্তমান অবস্থান ৫৬তম। বাংলাদেশের অন্য কোনো ব্যাটার সেরা ৫০-এর মধ্যে জায়গা পাননি।
বোলারদের র্যাঙ্কিংয়ে মেহেদী হাসান মিরাজ তিন ধাপ পিছিয়ে ২৭তম স্থানে রয়েছেন। অন্যদিকে তিন ধাপ এগিয়ে ২৯তম স্থানে উঠে এসেছেন হাসান মাহমুদ। তাইজুল ইসলাম নেমে গেছেন ৩০তম স্থানে। তবে অলরাউন্ডারদের তালিকায় নিজের চতুর্থ অবস্থান ধরে রেখেছেন মিরাজ।
আন্তর্জাতিক টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন ভারতের ঋশভ পান্ত। দক্ষিণ আফ্রিকার রায়ান রিকেলটন উঠে এসেছেন ১৫তম স্থানে। বোলারদের তালিকায় দুই ধাপ উন্নতি করে ষষ্ঠ স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- টিসিবিতে সরকারি চাকরির সুযোগ, আবেদন শুরু
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?