ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
মেসিকে কোচিং স্টাফে চান স্কালোনি
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলোয়াড়ি জীবনের ইতি টেনেছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে মনুমেন্তালে অনুষ্ঠিত ম্যাচটি ছিল তাঁর বিদায়ী অধ্যায়ের অংশ। তবে জাতীয় দলের সঙ্গে মেসির সম্পর্ক এখানেই শেষ হয়ে যাচ্ছে না। তাঁকে কোচিং স্টাফে পাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মেসিকে নিয়ে প্রশ্নের মুখে পড়েন স্কালোনি। মেসি কোচিং স্টাফে যোগ দিতে চাইলে তাঁকে স্বাগত জানাবেন বলে জানান তিনি।
স্কালোনি বলেন, ‘সে যদি এখানে আসতে চায়, তাহলে কোনো সমস্যা নেই। এখন ওয়াল্টার চলে যাচ্ছে। দেখো, সে চলে আসুক!’
আর্জেন্টিনার কোচিং স্টাফ ছাড়ছেন ওয়াল্টার স্যামুয়েল। এবার নিজেই কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করতে চান তিনি। তাঁর বিদায়ের পর আপাতত নতুন কাউকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা নেই স্কালোনির। তবে ভবিষ্যতে বয়সভিত্তিক দলের কোচিং স্টাফ থেকে কাউকে যুক্ত করার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন আর্জেন্টিনা কোচ।
স্যামুয়েলের বিদায় প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘ওয়াল্টার আগেই আমাদের জানিয়েছিল, সে একা নিজের কোচিং ক্যারিয়ার শুরু করতে চায়। আমার বন্ধু হিসেবে তার প্রতি চিরকৃতজ্ঞ। তার জন্য শুভকামনা। আমাদের কোচিং স্টাফের খুব গুরুত্বপূর্ণ একজন সদস্য ছিল সে। নিজের পথচলা শুরু করার অধিকার তার আছে।’
মেসিকে কোচিং স্টাফে পাওয়ার আগ্রহ থাকলেও স্কালোনি মনে করেন, আর্জেন্টাইন অধিনায়কের খেলোয়াড়ি জীবন এখনই শেষ হচ্ছে না। বরং ২০৩০ সালের পরও তাঁকে মাঠে দেখতে চান তিনি।
স্কালোনির ভাষায়, ‘আমার মনে হয়, সে খেলা চালিয়ে যাবে। ২০৩০ সালের পরও খেলবে। জাতীয় দলের হয়ে খেলার বিষয়ে সে ইতিমধ্যে সিদ্ধান্ত জানিয়েছে। তবে ফুটবলার হিসেবে আমি চাই, যত দিন পারে সে খেলে যাক।’
অবসরের পর কী করবেন, সে বিষয়ে আগেই নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন মেসি। কোচিংয়ের চেয়ে ফুটবল ব্যবস্থাপনার প্রতি তাঁর আগ্রহ বেশি। এরই মধ্যে কয়েকটি ক্লাবে বিনিয়োগ করেছেন তিনি। আর্জেন্টিনার লিওনেস দে রোসারিও, স্পেনের এলদেনসে ও কর্নেলা এবং উরুগুয়ের দেপোর্তিভো এলএসএমের সঙ্গে যুক্ত হয়েছেন মেসি। শেষের ক্লাবটিতে তাঁর সঙ্গী লুইস সুয়ারেজ।
স্কালোনির বক্তব্যে স্পষ্ট, খেলোয়াড় হিসেবে জাতীয় দলকে বিদায় জানালেও ভবিষ্যতে অন্য কোনো ভূমিকায় মেসিকে আর্জেন্টিনার ড্রেসিংরুমে দেখতে তাঁর আপত্তি নেই।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- পারশা মাহজাবীন পূর্ণীকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
- আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি নিয়ে যা বলল ভারত