ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
টেস্ট র্যাঙ্কিংয়ে ১১৫ ধাপ এগিয়ে ৬০তম স্থানে তাওহীদ হৃদয়
স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে দুর্দান্ত ব্যাটিংয়ের পুরস্কার পেলেন বাংলাদেশের ব্যাটার তাওহীদ হৃদয়। বুধবার (১১ নভেম্বর) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) হালনাগাদ টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১১৫ ধাপ এগিয়েছেন তিনি। ৫১১ রেটিং পয়েন্ট নিয়ে উঠে এসেছেন ৬০তম স্থানে।
হৃদয়ের অসাধারণ ব্যাটিংয়ের ওপর ভর করেই সিলেট টেস্টে ড্র করে বাংলাদেশ। ম্যাচের প্রথম ইনিংসে ক্যারিয়ারসেরা ২৪২ রান করেন তিনি। দ্বিতীয় ইনিংসেও খেলেন ৮২ রানের ইনিংস। এর মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে এক ম্যাচে ৩০০ রানের মাইলফলক স্পর্শ করেন হৃদয়।
সিলেট টেস্টে ভালো ব্যাটিংয়ের সুবাদে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ওয়েস্ট ইন্ডিজের আমির জাঙ্গুরও। ২৮ ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ৬২তম স্থানে। আরেক ক্যারিবীয় ব্যাটার কাভেম হজ ১২ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ৫২তম স্থানে।
এদিকে টেস্ট র্যাঙ্কিংয়ের যেকোনো বিভাগে প্রথমবারের মতো সেরা দশে জায়গা করে নিয়েছেন আফগানিস্তানের রহমত শাহ। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ১৭৩ রানের ইনিংস খেলে ব্যাটারদের তালিকায় ছয় ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠেছেন তিনি। এই ইনিংসের সুবাদে ক্যারিয়ারসেরা ৭৩৫ রেটিং পয়েন্টও অর্জন করেছেন রহমত। র্যাঙ্কিংয়ে পেছনে ফেলেছেন ভারতের অধিনায়ক শুবমান গিল, দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম ও শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিসকে।
জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটার ক্রেইগ আরভিনও র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। শারজায় অপরাজিত ডাবল সেঞ্চুরি করে তিনি এগিয়েছেন নয় ধাপ। উঠে এসেছেন ৪৮তম স্থানে।
বোলারদের তালিকায় ক্যারিয়ারসেরা রেটিং পয়েন্ট অর্জন করেছেন ওয়েস্ট ইন্ডিজের জোমেল ওয়ারিকান। ১১ ধাপ এগিয়ে যৌথভাবে ১৯তম স্থানে উঠেছেন তিনি। অলরাউন্ডারদের তালিকাতেও চার ধাপ এগিয়ে ৩১তম স্থানে রয়েছেন এই ক্যারিবীয় ক্রিকেটার। অন্যদিকে এক ধাপ এগিয়ে অলরাউন্ডারদের তালিকায় যৌথভাবে অষ্টম স্থানে জায়গা করে নিয়েছেন জাস্টিন গ্রিভস।
নিউজিল্যান্ড ও ভারতের মধ্যকার চলমান ওয়ানডে সিরিজের প্রভাব পড়েছে ওয়ানডে র্যাঙ্কিংয়েও। বোলারদের তালিকায় ২৩ ধাপ এগিয়ে ২১তম স্থানে উঠেছেন ভারতের অক্ষর প্যাটেল। আর আর্শদীপ সিং ১১ ধাপ এগিয়ে যৌথভাবে ৩১তম স্থানে রয়েছেন।
সিরিজে এখন পর্যন্ত ৭ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি ভারতের গুরনুর ব্রার। এর সুবাদে বোলারদের র্যাঙ্কিংয়ে ৪৮তম স্থানে জায়গা পেয়েছেন তিনি। এ ছাড়া নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি আট ধাপ এগিয়ে যৌথভাবে ৪৩তম এবং কাইল জেমিসন ২৪ ধাপ এগিয়ে ৬০তম স্থানে উঠে এসেছেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- রাজধানীর বাজারে কমেছে শীতকালীন সবজির দাম
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- আজ ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ নিয়ে বিভ্রান্তি, বোর্ড বলছে ১ ডিসেম্বর, মন্ত্রী ২ ডিসেম্বর
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?