ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে হামজা ও ফারহানকে পাচ্ছে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ ফুটবল দল। তবে দলের অন্যতম বড় তারকা হামজা দেওয়ান চৌধুরী ও তরুণ ফরোয়ার্ড ফারহান আলি ওয়াহিদকে ছাড়াই মাঠে নামতে হয়েছে জামাল ভূঁইয়াদের।
এই দুই প্রবাসী ফুটবলার দলের সঙ্গে যোগ দিলে বাংলাদেশের শক্তি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। আগামী সোমবার দেশে ফিরে দলের সঙ্গে যোগ দেবেন হামজা ও ফারহান। বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু।
সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘হামজা ও ফারহান সোমবার দলের সঙ্গে যোগ দেবেন। আশা করছি, শ্রীলংকার বিপক্ষে তাদের পাওয়া যাবে।’
২০২৫ সালের মার্চে ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে অভিষেকের পর জাতীয় দলের হয়ে ১৩ ম্যাচে চারটি গোল করেছেন হামজা। অন্যদিকে, ১৯ বছর বয়সী ফারহান জাতীয় দলের হয়ে দুটি ম্যাচ খেলেছেন এবং একটি গোল করেছেন।
হামজা ও ফারহান দলে যুক্ত হলে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের আক্রমণভাগ ও মাঝমাঠ আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা সমর্থকদের।
গত বৃহস্পতিবার সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনে ভুটানের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে বাংলাদেশ। দলের হয়ে জয়সূচক গোলটি করেন মোহাম্মদ ইব্রাহিম।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- প্রবাসীর সন্তানেরা পাবে শিক্ষাবৃত্তি, জানুন আবেদন পদ্ধতি
- ফের স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- আজকের খেলার সময়সূচি (০১ নভেম্বর)
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ