ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
টেস্টে দ্রুততম ৫০ উইকেট, মিরাজকে ছাড়ালেন নাঈম
স্পোর্টস ডেস্ক: টেস্ট ক্রিকেটে বাংলাদেশের স্পিনারদের মধ্যে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন নাঈম হাসান। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে এ কীর্তি গড়েন তিনি।
ম্যাচের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে শামার জোসেফকে আউট করে টেস্টে ৫০ উইকেট পূর্ণ করেন নাঈম। এটি তাঁর ১৬তম টেস্ট। এই মাইলফলকে পৌঁছাতে তিনি বল করেছেন ২ হাজার ৮৫৬টি।
এত দিন রেকর্ডটি ছিল মেহেদী হাসান মিরাজের দখলে। অফ স্পিনার মিরাজ ১৩ ম্যাচে ৩ হাজার ৫১২ বল করে ৫০ উইকেট পূর্ণ করেছিলেন। এবার তাঁকে ছাড়িয়ে গেলেন নাঈম। দুজনই অফ স্পিনার। বাংলাদেশের আরেক তারকা স্পিনার সাকিব আল হাসান নিজের ২৩তম টেস্টে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন।
শামার জোসেফের পর আরও দুই ব্যাটসম্যানকে আউট করেন নাঈম। তাঁর শিকার হন জোমেল ওয়ারিক্যান ও জেইডেন সিলস। সিলস ছিলেন ওয়েস্ট ইন্ডিজের শেষ ব্যাটসম্যান। নাঈম ১০.৫ ওভার বল করে ৩৩ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।
নাঈমের কার্যকর বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ২৪৫ রানে অলআউট হয়েছে। এতে বাংলাদেশ পেয়েছে ২৭ রানের লিড।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২৬ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আনসার-ভিডিপিতে ২২৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- দেশের যেসব অঞ্চলে পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ