ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
প্রতিপক্ষের সঙ্গে বিবাদে নিষিদ্ধ নেইমার
নিজস্ব প্রতিবেদক: প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে বিবাদের সময় মুখ ঢেকে রাখার নিয়ম ভঙ্গ করায় ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়রকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট অব স্পোর্টস জাস্টিস (এসটিজেডি)। বুধবার এ সিদ্ধান্ত জানানো হয়।
শনিবার ব্রাজিলিয়ান সিরি আ-তে বাহিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে নেইমারের দল সান্তোস। ম্যাচে বাহিয়ার মিডফিল্ডার রদ্রিগো নেস্তরের সঙ্গে বিবাদে জড়িয়ে লাল কার্ড দেখেন ৩৪ বছর বয়সী নেইমার।
ট্রাইব্যুনালের মতে, বিবাদের সময় মুখ ঢেকে রাখা নিষিদ্ধ করার নিয়ম ভঙ্গ করেছেন তিনি। ফুটবলে এ নিয়মটি ‘ভিনিসিয়ুস জুনিয়র রুল’ নামে পরিচিত।
রেফারির প্রতিবেদনে বলা হয়, লাল কার্ড দেখার পর নেইমার প্রতিপক্ষের বেঞ্চের দিকে ছুটে গিয়ে নেস্তরের মুখোমুখি হওয়ার চেষ্টা করেন। পরে সতীর্থরা তাকে থামান।
এদিকে তিনটি হলুদ কার্ড পাওয়ায় বুধবার পালমেইরাসের বিপক্ষে ম্যাচেও খেলতে পারবেন না নেইমার। নতুন দুই ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হলে সান্তোসের পরবর্তী তিন ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে তাকে। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন নেইমার ও সান্তোস। সবকিছু ঠিক থাকলে নভেম্বরের শেষ দিকে তার মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’