ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
যে কারণে রিয়ালের কাছে হেরেছে বার্সেলোনা
স্পোর্টস ডেস্ক: রিয়াল মাদ্রিদের কাছে ২-১ গোলে হেরে চলতি মৌসুমে ঘরোয়া প্রতিযোগিতায় প্রথম পরাজয়ের মুখ দেখেছে বার্সেলোনা। নিজেদের মাঠ স্পটিফাই ক্যাম্প ন্যুতে এই হারের মধ্য দিয়ে কাতালানদের টানা নয় ম্যাচের জয়ের ধারাও থেমেছে। ম্যাচ শেষে হারের পেছনে নিজেদের ভুল এবং ধীরগতির ফুটবলকে দায়ী করেছেন বার্সেলোনার মিডফিল্ডার পেদ্রি।
ডিএজেডএনকে দেওয়া সাক্ষাৎকারে স্পেনের এই তারকা স্বীকার করেছেন, ম্যাচের প্রথমার্ধে নিজেদের স্বাভাবিক ছন্দে খেলতে পারেনি বার্সেলোনা। বলের গতি কম থাকা এবং সহজ পাসেও বল হারানোর প্রবণতা দলকে ভুগিয়েছে বলে জানান তিনি।
পেদ্রি বলেন, ‘সব মিলিয়ে আমরা ভালো ম্যাচ খেলিনি। প্রথমার্ধে আমরা নিজেদের মতো ছিলাম না। অনেক কিছুই আরও ভালো করতে পারতাম। বিশেষ করে বলের গতি খুব কম ছিল। আমরা অনেক সহজ ভুল করেছি, বোকামি করে বল হারিয়েছি। এই ধরনের দলের বিপক্ষে এমন ভুলের মূল্য দিতে হয়।’
দ্বিতীয়ার্ধে অবশ্য ম্যাচে ফেরার চেষ্টা করে বার্সেলোনা। পেদ্রির পাস থেকে রাফিনিয়া গোল করে দলকে সমতায় ফেরান। তবে ম্যাচের শেষ দিকে রিয়াল মাদ্রিদের দ্রুত পাল্টা আক্রমণ সামলাতে ব্যর্থ হয় স্বাগতিকেরা। সেই সুযোগ কাজে লাগিয়ে জয়সূচক গোল করেন কিলিয়ান এমবাপ্পে।
পরাজয়ে হতাশ হলেও সামনের ম্যাচগুলো নিয়ে আশাবাদী পেদ্রি। তাঁর মতে, লা লিগার শিরোপার লড়াই দীর্ঘ পথের বিষয়। তাই আপাতত পরবর্তী ম্যাচের প্রস্তুতি ও সেই ম্যাচে মনোযোগ দেওয়াই বার্সেলোনার প্রধান লক্ষ্য।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়