ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
তিন দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষকরা
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি, দ্রুত নবম পে-স্কেল অনুযায়ী বেতন প্রদান এবং আসন্ন ঈদে শতভাগ উৎসব ভাতার দাবিতে আন্দোলনে নামছেন শিক্ষক-কর্মচারীরা। আগামী ৪ নভেম্বর অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে এ আন্দোলন শুরু হবে বলে জানিয়েছেন তাঁরা।
সোমবার (২৬ অক্টোবর) সকালে দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানান এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।
তিনি বলেন, বদলির আবেদন গ্রহণের দেড় মাস হতে চললেও এখনো ফল প্রকাশ করা হয়নি। ফলে নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে কর্মরত শিক্ষকেরা অমানবিক জীবনযাপন করছেন। শিক্ষকদের বদলির ফল অবিলম্বে প্রকাশ করতে হবে।
অধ্যক্ষ আজিজী বলেন, সরকারি চাকরিজীবীরা চলতি মাস থেকে নবম পে-স্কেল অনুযায়ী বেতন পাবেন। অথচ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কবে থেকে নতুন পে-স্কেল অনুযায়ী বেতন পাবেন, তা এখনো নিশ্চিত নয়। এ অনিশ্চয়তা দূর করতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য পে-স্কেল বাস্তবায়নের নির্দেশনা জারি করতে হবে।
এই শিক্ষক নেতা আরও বলেন, সরকারি চাকরিজীবীরা মূল বেতনের শতভাগ উৎসব ভাতা পেলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তা পান না। এর ফলে চাকরির ক্ষেত্রে বড় ধরনের বৈষম্য তৈরি হয়েছে।
এমপিওভুক্ত জনবল বিভিন্ন ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন উল্লেখ করে অধ্যক্ষ আজিজী বলেন, এই বৈষম্য দূর করে শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন করতে হবে। এই তিন দাবিতে আগামী ৪ নভেম্বর অবস্থান কর্মসূচি পালন করবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়