ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
টঙ্গীর ঘটনায় বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন ক্বারী তাশরীফ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর টঙ্গীর একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে চুমু দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘোষণা দিয়ে দেওয়া বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন ক্বারী জুবায়ের আহমাদ তাশরীফ। রোববার (২৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড আইডিতে প্রকাশিত এক ভিডিও বার্তায় আগের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।
ভিডিও বার্তায় ক্বারী তাশরীফ বলেন, ‘আমার অতিরিক্ত কথার জন্য এবং কিছু কথা আমার বলা হয়ে গেছে, সে কথাগুলোর জন্য আমি সকলের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি। একটি বিষয় স্পষ্ট করার জন্য এসেছি এবং কিছু কথা বলব একেবারে সংক্ষিপ্ত।’
টঙ্গীর ঘটনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘প্রথম কথা হচ্ছে যে, টঙ্গীর যে ঘটনাটা ঘটেছিল, সে ঘটনায় শুধু শিক্ষককেই মারধর করা হয়নি। সেখানে দারোয়ানসহ আরও অনেককেই মারধর করা হয়েছে এবং মাদ্রাসা ভাঙচুর করা হয়েছে। সে বিষয়গুলো আমরা যখন প্রাথমিকভাবে দেখেছি, এটা আমরা সহ্য করতে পারিনি। বিশেষ করে আমি কোনোভাবেই এটা সহ্য করতে পারিনি।’
জুবায়ের আহমাদ তাশরীফ বলেন, ‘হোক, যে দোষী, সে তার দোষ যদি বের হয়ে আসে, তাহলে তাকে শাস্তি অবশ্যই আইনের মাধ্যমে দেওয়া হবে। তবে একজন দোষ করলে সেখানে একটা প্রতিষ্ঠান ভাঙচুর অথবা আরও কয়েকজনকে মারধর, এটার পক্ষে আমি ছিলাম না এবং সেখান থেকে আমি উত্তেজিত হয়ে অনেকগুলো কথা বলেছি।’
নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি আরও বলেন, ‘আমি যতগুলো কথা বলেছি, ওয়াল্লাহি—আমি আল্লাহ, আল্লাহর রাসূল, ইসলাম, দেশ, আলেম-ওলামা, মাদ্রাসা-মসজিদ, ইসলামের সম্মান নিয়ে আমি এ কথাগুলো বলেছি। আমি আমার স্বার্থে কোনো কথা বলিনি। আপনারা আমাকে সবসময় মনে রাখবেন, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য এবং দেশ ও ইসলামের জন্য কাজ করতে চাই।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ
- ফাইনালে ওঠার সমীকরণে জিম্বাবুয়ের দিকে তাকিয়ে বাংলাদেশ