×

ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে বাদ যাচ্ছে দাঁড়িপাল্লার প্রতীক

২০২৬ অক্টোবর ২৫ ১৭:৩৪:০৬

ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে বাদ যাচ্ছে দাঁড়িপাল্লার প্রতীক

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বইয়ে প্রজ্ঞার প্রতীক হিসেবে দাঁড়িপাল্লার ছবি রাখা নিয়ে বিতর্কের পর সেটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বইটিতে জ্ঞানের পিরামিডের চারটি স্তরের নাম থাকলেও কোনো প্রতীক বা আইকন রাখা হবে না।

রোববার (২৫ অক্টোবর) এনসিটিবির সদস্য এ কে এম শওকত আলী খান এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ‘উপাত্ত, তথ্য, জ্ঞান ও প্রজ্ঞা—এ ৪ স্তরের নাম থাকবে। তবে এখানে কোনো আইকন থাকবে না। আগামী বছর এভাবেই যাবে। পরের বছর বিষয়গুলো পুনরায় আরও পরিমার্জন করব, যাতে কোনো ভুল তথ্য না যায়।’

এনসিটিবি সূত্রে জানা গেছে, ২০২৭ শিক্ষাবর্ষের জন্য ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ের প্রায় ৩৮ লাখ কপি ছাপানোর পরিকল্পনা ছিল। এর মধ্যে প্রায় ২০ লাখ কপি ছাপার কাজ শেষ করে মাঠপর্যায়ে পাঠানো হয়েছে।

তবে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে বইটির ছাপার কাজ বন্ধ রাখার নির্দেশ দেয় এনসিটিবি। একই সঙ্গে মাঠপর্যায়ে পাঠানো বইগুলো সংগ্রহ করে আবার সরবরাহ করার কথাও জানানো হয়।

আইসিটি বইয়ের ‘উপাত্ত ও তথ্য’ অধ্যায়ে জ্ঞানের পিরামিডে প্রজ্ঞার প্রতীক হিসেবে দাঁড়িপাল্লার ছবি ব্যবহার করা হয়েছিল। প্রতীকটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক ও নির্বাচনী প্রতীকের সঙ্গে মিলে যাওয়ায় বিতর্ক তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতেই দাঁড়িপাল্লার ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনসিটিবি।যেভাবে এলো প্রজ্ঞার প্রতীক ‘দাঁড়িপাল্লা’ইংরেজি Wisdom শব্দের বাংলা অর্থ ‘প্রজ্ঞা’। তবে ২০২৫ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ে জ্ঞানের পিরামিডের এই স্তরের বাংলা অর্থ হিসেবে ‘বুদ্ধি’ লেখা হয়েছিল। তখন এর প্রতীক ছিল দাঁড়িপাল্লা।

২০২৬ শিক্ষাবর্ষের বইয়ে ‘বুদ্ধি’র প্রতীক পরিবর্তন করে এনসিটিবি। দাঁড়িপাল্লার পরিবর্তে সেখানে মস্তিষ্কের প্রতীক যুক্ত করা হয়। পরে ২০২৭ শিক্ষাবর্ষের বই পরিমার্জনের সময় কমিটি ‘বুদ্ধি’র পরিবর্তে ‘প্রজ্ঞা’ লেখার সুপারিশ করে।

তবে প্রতীক হিসেবে মস্তিষ্ক রাখার কথা বলা হলেও শেষ পর্যন্ত তা রাখা হয়নি। সেখানে আবারও দাঁড়িপাল্লার প্রতীক ব্যবহার করা হয়। এভাবেই জ্ঞানের পিরামিডে প্রজ্ঞার প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা যুক্ত হয়, যা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত