×

ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৯৮

২০২৬ অক্টোবর ২৫ ১১:১০:১৬

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৯৮

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৯৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৪১টি মামলা করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেফতারদের মধ্যে মিরপুর বিভাগে ১৭৮ জন, তেজগাঁওয়ে ১০০ জন, মতিঝিল ও ওয়ারী বিভাগে ৭১ জন করে, গুলশানে ৫৪ জন, উত্তরা বিভাগে ৪৩ জন, লালবাগে ৪২ জন, রমনায় ৩৬ জন এবং গোয়েন্দা বিভাগ তিনজনকে গ্রেফতার করেছে।

অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, একটি ব্যবহৃত গুলির অংশ, তিনটি চাকু, আটটি রড, মাদকদ্রব্য, একটি প্রাইভেট কার, একটি মোটরসাইকেল, ১২টি মোবাইল ফোন, ৩২০টি ২০০ টাকার জালনোট, কম্পিউটারসামগ্রী, ১০ হাজার ১০০ টাকা এবং একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

ডিএমপি জানায়, শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তি ও আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ