ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
১৮তমবার দেশের দ্রুততম মানবী শিরিন আক্তার
নিজস্ব প্রতিবেদক: ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৬-এ নারীদের ১০০ মিটার স্প্রিন্টে প্রথম হয়ে ১৮তমবারের মতো দেশের দ্রুততম মানবীর খেতাব অর্জন করেছেন বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেট শিরিন আক্তার। তিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী।
শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ১২.০৮ সেকেন্ডে ১০০ মিটার দৌড় শেষ করে প্রথম হন শিরিন। ১২.২৩ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর শরিফা খাতুন। আর ১২.৩৩ সেকেন্ডে দৌড় শেষ করে তৃতীয় স্থান অর্জন করেন বাংলাদেশ নৌবাহিনীর সুমাইয়া দেওয়ান।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর স্মরণে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন হয় শুক্রবার বিকেলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
নিজের খেলাধুলা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে শিরিন আক্তার বলেন, ‘আমি আমার খেলাধুলা এভাবেই চালিয়ে যেতে চাই। বর্তমানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্পোর্টস সায়েন্সে মাস্টার্স করছি। সেখানে উপাচার্য স্যারসহ অন্যান্য শিক্ষক ও কোচ সবসময় আমাকে সহযোগিতা করেন। এ ছাড়া, মাস্টার্স শেষ করে উচ্চশিক্ষার জন্য বিদেশে পিএইচডি করতে যেতে চাই। এ লক্ষ্যে বর্তমানে আমার প্রস্তুতি চলছে।’
উল্লেখ্য, গত মে মাসে অনুষ্ঠিত ৪৯তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ১২.১০ সেকেন্ডে (ইলেকট্রনিক সময়) দৌড় শেষ করে টানা ১৭তমবারের মতো দেশের দ্রুততম মানবীর খেতাব জিতেছিলেন শিরিন আক্তার। এবার ১২.০৮ সেকেন্ড সময় নিয়ে নিজের আগের কৃতিত্ব ছাড়িয়ে ১৮তমবারের মতো এই খেতাব অর্জন করলেন তিনি।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম জেনে নিন
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- আজকের খেলার সময়সূচি (১৮ অক্টোবর)
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- মাদকবিরোধী অভিযানে প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন
- রোববার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ
- গেন্ডারিয়ায় মাদকের আস্তানায় প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ