×

ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

গ্রেপ্তার হলে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা

২০২৬ অক্টোবর ২৪ ১৩:৩৬:০০

গ্রেপ্তার হলে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা

নিজস্ব প্রতিবেদক: কোনো মামলায় গ্রেপ্তার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে বলে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এ ছাড়া যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো এবং ভবিষ্যতে দেশটির ভিসা পাওয়ার অযোগ্য হওয়ার ঝুঁকিও রয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা জানানো হয়।

পোস্টে বলা হয়, গ্রেপ্তার হলে একজনের যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে। একই সঙ্গে তাকে দেশটি থেকে ফেরত পাঠানো হতে পারে এবং ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্য হিসেবে বিবেচনা করা হতে পারে।

এর আগে, চলতি মাসের ১০ অক্টোবর চুরি, শারীরিক আক্রমণ, জোরপূর্বক চুরি ও অনুপ্রবেশের মতো অপরাধের বিষয়ে সতর্ক করেছিল দূতাবাস। এসব অপরাধে জড়িত হলে ভিসা বাতিলের পাশাপাশি যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ীভাবে অযোগ্য হওয়ার ঝুঁকি রয়েছে বলে জানানো হয়।

দূতাবাস আরও জানায়, যুক্তরাষ্ট্রের আইন মেনে চলা দেশটিতে ভ্রমণকারী সব বিদেশি পর্যটক ও ভ্রমণকারীর জন্য প্রত্যাশিত।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত