ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১ নভেম্বর পর্যন্ত
নিজস্ব প্রতিবেদক: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে (এনএসইউ) স্প্রিং ২০২৭ সেমিস্টারের জন্য চারটি অনুষদের বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্যবসায় শিক্ষা, প্রকৌশল ও ভৌতবিজ্ঞান, মানবিক ও সামাজিক বিজ্ঞান এবং স্বাস্থ্য ও জীবনবিজ্ঞান অনুষদের বিভিন্ন বিষয়ে শিক্ষক হওয়ার সুযোগ রয়েছে। পদ অনুযায়ী স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের ১ নভেম্বর ২০২৬-এর মধ্যে অনলাইনে আবেদন জমা দিতে হবে।
নিয়োগপ্রাপ্তদের জন্য মূল বেতনের ৫০ শতাংশ বাড়িভাড়া ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা রাখা হয়েছে। অসাধারণ যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।যেসব অনুষদে নিয়োগ
বিশ্ববিদ্যালয়টির চারটি অনুষদে শিক্ষক নেওয়া হবে। অনুষদগুলো হলো—
1. স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস (এসবিই)।2. স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স (এসইপিএস)।3. স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (এসএইচএসএস)।4. স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস (এসএইচএলএস)।
স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস
এ অনুষদে অ্যাকাউন্টিং, ফিন্যান্স, বিজনেস অ্যানালিটিক্স, এআই ইন বিজনেস, বিজনেস ইন্টেলিজেন্স, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, অপারেশনস ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, অপারেশনস রিসার্চ এবং ইন্টারন্যাশনাল বিজনেস বিষয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।এসব বিষয়ে আবেদনের ক্ষেত্রে পিএইচডি ডিগ্রি থাকা বাধ্যতামূলক।
স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স
এ অনুষদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্স এবং সফটওয়্যার অ্যান্ড সিস্টেমস বিষয়ে শিক্ষক নেওয়া হবে।
গণিতের বিভিন্ন শাখাতেও আবেদনের সুযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে কম্পিউটেশনাল ম্যাথমেটিকস, কম্পিউটেশনাল সায়েন্স, ফিন্যান্সিয়াল ম্যাথমেটিকস, অ্যাপ্লায়েড ম্যাথমেটিকস, অ্যাকচুয়ারিয়াল ম্যাথমেটিকস, ম্যাথমেটিকস ফর ডেটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং এবং ডেটা সায়েন্সসহ অ্যাপ্লায়েড ম্যাথমেটিকসের জন্য হাই-পারফরম্যান্স কম্পিউটিং (এইচপিসি)।এ ছাড়া স্ট্যাটিস্টিকস, অ্যাপ্লায়েড স্ট্যাটিস্টিকস ও কম্পিউটেশনাল স্ট্যাটিস্টিকস বিষয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। স্ট্যাটিস্টিকস-সংশ্লিষ্ট পদগুলোর জন্য পিএইচডি ডিগ্রি বাধ্যতামূলক।স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস
আইন, ইংলিশ লিঙ্গুইস্টিকস ও ইতিহাস বিষয়ে এ অনুষদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ইতিহাসের ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বিষয়ে দক্ষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই তিনটি ক্ষেত্রেই আবেদনের জন্য পিএইচডি ডিগ্রি থাকতে হবে।
স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস
এ অনুষদে এপিডেমিওলজি, বায়োস্ট্যাটিস্টিকস ও মাইক্রোবায়োলজি বিষয়ে শিক্ষক নেওয়া হবে।আবেদনের যোগ্যতা
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জনকারী প্রার্থীরা আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন।লেকচারার ও সিনিয়র লেকচারার পদে আবেদনের জন্য স্নাতকোত্তর বা মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। অন্যদিকে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও তার ওপরের পদগুলোর জন্য পিএইচডি বা উচ্চতর যোগ্যতা আবশ্যক।
প্রাথমিকভাবে বাছাই করা বা শর্টলিস্টেড প্রার্থীদের সঙ্গেই কেবল যোগাযোগ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।যেসব সুযোগ-সুবিধা পাবেন
নিয়োগপ্রাপ্ত শিক্ষকেরা পূর্ণাঙ্গ সুযোগ-সুবিধার আওতায় থাকবেন। এর মধ্যে রয়েছে মূল বেতনের ৫০ শতাংশ বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব বোনাস, অর্জিত ছুটি নগদায়ন, পরিবহন ভাতা, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড ও বীমা সুবিধা। অসাধারণ যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট একাডেমিক ক্ষেত্র বা বিষয়ের বিপরীতে আবেদন জমা দিতে হবে। আবেদন করতে বিশ্ববিদ্যালয়েরওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
অনলাইনে আবেদনের শেষ সময় ১ নভেম্বর ২০২৬। নির্ধারিত সময়ের মধ্যেই আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে।বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং
নিয়োগ বিজ্ঞপ্তিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে অবস্থানের তথ্যও উল্লেখ করা হয়েছে। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং: এশিয়া ২০২৬ তালিকায় বিশ্ববিদ্যালয়টির অবস্থান ১৪৯তম। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৭-এ এর অবস্থান ৯০১ থেকে ৯৫০-এর মধ্যে।
এ ছাড়া টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৭ অনুযায়ী, বাংলাদেশে বিশ্ববিদ্যালয়টি যৌথভাবে প্রথম স্থানে রয়েছে। ওই র্যাঙ্কিংয়ে এর বৈশ্বিক অবস্থান ৮০১ থেকে ১০০০-এর মধ্যে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ