ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
মেসির পুরস্কার জয়ে বার্সেলোনার বিশেষ বার্তা
স্পোর্টস ডেস্ক: স্পেনের অন্যতম মর্যাদাপূর্ণ ক্রীড়া পুরস্কার প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস পেয়েছেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। তাঁর এই অর্জনে অভিনন্দন জানিয়েছে সাবেক ক্লাব এফসি বার্সেলোনা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মেসির প্রতিভা, ফুটবলের প্রতি অঙ্গীকার এবং খেলাটিতে তাঁর অবদানের প্রশংসা করেছে ক্লাবটি।
বার্সেলোনা তাদের সাবেক অধিনায়ককে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট প্রকাশ করেছে। সেখানে মেসির মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরেও ফুটবলে তাঁর অবদানের কথা তুলে ধরা হয়।
পোস্টে বলা হয়, ‘২০২৬ সালের প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস পাওয়ায় লিও মেসিকে অভিনন্দন। তোমার অসাধারণ প্রতিভার জন্য এটি যথার্থ স্বীকৃতি। মাঠের ভেতরে ও বাইরে তোমার প্রতিভা স্থায়ী ছাপ রেখে গেছে। উৎকর্ষ, ক্রীড়ার প্রতি অঙ্গীকার ও সংহতির কারণে তুমি বিশ্ব ফুটবলের মানদণ্ড হয়ে উঠেছ। অসাধারণ সফল এক ক্যারিয়ার, যেখানে এফসি বার্সেলোনা ছিল তোমার জীবন ও গল্পের এক গুরুত্বপূর্ণ অংশ। এটি এক অবিচ্ছেদ্য বন্ধন, যা ক্লাবের উত্তরাধিকারের অংশ। তোমার সংযুক্তি সবসময় আমাদের গর্বের উৎস হয়ে থাকবে।’
বার্সেলোনায় কাটানো সময়ই মেসির ক্যারিয়ারের সবচেয়ে সফল অধ্যায়। কিশোর বয়সে ক্লাবটির যুব একাডেমিতে যোগ দেওয়ার পর ধীরে ধীরে তিনি বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
ন্যু ক্যাম্পে খেলার সময় বার্সেলোনার হয়ে দেশীয় ও ইউরোপীয় পর্যায়ে অসংখ্য শিরোপা জিতেছেন মেসি। তাঁর অর্জনের মধ্যে রয়েছে চারটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও ১০টি লা লিগা শিরোপা। ক্লাবটির হয়ে খেলার সময় একাধিক ব্যালন ডি’অরও জেতেন তিনি। পাশাপাশি বার্সেলোনার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের অবস্থান সুদৃঢ় করেন এই আর্জেন্টাইন তারকা। ২০২১ সালে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দেন তিনি।
ক্লাব পর্যায়ের সাফল্যের বাইরেও মেসির অর্জনের তালিকা দীর্ঘ। ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে তাঁর নেতৃত্বে শিরোপা জেতে আর্জেন্টিনা। দলের অধিনায়ক হিসেবে সেই সাফল্যের মধ্য দিয়ে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক শিরোপাটিও নিজের অর্জনের খাতায় যুক্ত করেন মেসি।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম জেনে নিন
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- আজকের খেলার সময়সূচি (১৮ অক্টোবর)
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- মাদকবিরোধী অভিযানে প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন
- ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মৃ'ত্যু ৩
- রোববার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- কক্সবাজার রিসোর্টে অগ্নিকাণ্ডে নি/হত ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামী