ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
ফাইনালে উঠতে আফগানিস্তানের বিপক্ষে বড় জয়ের বিকল্প নেই বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজে টিকে থাকার কঠিন সমীকরণ সামনে নিয়ে আজ আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৫টায় সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল। ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে জয়ের পাশাপাশি নেট রান রেটেও এগিয়ে থাকতে হবে টাইগারদের।
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বড় ব্যবধানে হেরে ফাইনালে ওঠার পথ কঠিন করে ফেলেছে বাংলাদেশ। তাই আফগানিস্তানের বিপক্ষে শুধু জয় পেলেই হবে না, ব্যবধানও রাখতে হবে বড়।
বাংলাদেশের কাছে জয় পেলেও আফগানিস্তানের বিপক্ষে ১৫৮ রানের বড় ব্যবধানে হেরে চাপে রয়েছে জিম্বাবুয়ে। অন্যদিকে, জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয় পাওয়ায় আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে আফগানিস্তান। নেট রান রেটে এগিয়ে থাকায় বাংলাদেশের কাছে হারলেও ফাইনালে ওঠার সুযোগ থাকবে তাদের। তবে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাতে পারলে নেট রান রেটে জিম্বাবুয়েকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের।
এক ম্যাচে জয় পেয়ে বর্তমানে +৩.১৬০ নেট রান রেট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে আফগানিস্তান। এক জয় ও এক হারে -০.৫৯০ নেট রান রেট নিয়ে দ্বিতীয় স্থানে জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে হারের পর -১.৯৮০ নেট রান রেট নিয়ে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ।
ফাইনালে ওঠার সমীকরণ অনুযায়ী, বাংলাদেশ প্রথমে ব্যাটিং করলে আফগানিস্তানকে অন্তত ৪১ রানে হারাতে হবে। আর পরে ব্যাটিং করলে আফগানিস্তানের দেওয়া লক্ষ্যমাত্রা তাড়া করে আনুমানিক ৪০ থেকে ৪২.২ ওভারের মধ্যে জয় নিশ্চিত করতে হবে। এর বেশি সময় নিলে জয় পেলেও নেট রান রেটের হিসাবে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে পারে বাংলাদেশ।
লক্ষ্য অনুযায়ী জয়ের সময়সীমাও নির্ধারিত। ২২০ রানের লক্ষ্য পেলে বাংলাদেশকে জিততে হবে ৪০.৫ ওভারের মধ্যে। ২৪০ রানের লক্ষ্য তাড়া করতে হবে ৪১.১ ওভারের মধ্যে। আর ২৫০ রানের লক্ষ্য পেলে জয় নিশ্চিত করতে হবে ৪১.৩ ওভারের মধ্যে।
একইভাবে, ২৬০ রানের লক্ষ্য হলে ৪১.৪ ওভার, ২৭০ রানের লক্ষ্য হলে ৪১.৫ ওভার, ২৮০ রানের লক্ষ্য হলে ৪২ ওভার এবং ৩০০ রানের লক্ষ্য হলে ৪২.২ ওভারের মধ্যে জিততে হবে বাংলাদেশকে।
ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ২২ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। দুই দলই জিতেছে ১১টি করে ম্যাচ। তবে সাম্প্রতিক লড়াইয়ে এগিয়ে আফগানিস্তান। সর্বশেষ ছয় ম্যাচের পাঁচটিতেই জয় পেয়েছে তারা। এই পাঁচটি জয়ই এসেছে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ও আবুধাবিতে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম জেনে নিন
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান