×

ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ফের বিসিবিতে ফিরতে চান জাহানারা আলম

২০২৬ অক্টোবর ১৬ ১১:২৯:০৮

ফের বিসিবিতে ফিরতে চান জাহানারা আলম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও পেসার জাহানারা আলম আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। জাতীয় দলের হয়ে খেলে মাঠ থেকেই ক্যারিয়ারের ইতি টানতে চান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু।

২০২৪ সালের ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ বাংলাদেশের জার্সিতে খেলেছিলেন জাহানারা। জাতীয় দলের হয়ে ৫২টি ওয়ানডে ও ৮৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা এই ক্রিকেটার পরে মানসিক ক্লান্তির কথা জানিয়ে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে বিরতি নেন। এরপর অস্ট্রেলিয়ায় চলে যান তিনি। দীর্ঘ সময় ধরে জাতীয় দল কিংবা ঘরোয়া ক্রিকেটের কোনো পর্যায়েই দেখা যায়নি তাকে।

অস্ট্রেলিয়ায় অবস্থানকালে বিসিবির নারী বিভাগের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানি এবং অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে আলোচনায় আসেন জাহানারা। তার এসব অভিযোগ ঘিরে সে সময় দেশের নারী ক্রিকেট ও ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। এবার আগের বিতর্ক পেছনে ফেলে মাঠে ফেরার লক্ষ্যে বিসিবির সঙ্গে যোগাযোগ করেছেন এই পেসার।

এ বিষয়ে বিসিবির নারী বিভাগের প্রধান রফিকুল ইসলাম বাবু ‘ক্রিকবাজ’কে বলেন, ‘হ্যাঁ, জাহানারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তিনি পুনরায় ক্রিকেট মাঠে ফেরার ব্যাপারে তীব্র আগ্রহ দেখিয়েছেন। জাহানারা আমাদের বলেছেন—“আমি জাতীয় দলের হয়ে খেলে মাঠ থেকেই অবসর নিতে চাই, আর সে কারণেই নিজেকে এখনো ফিট রেখেছি”। তবে জাতীয় দলে আসতে হলে যে কাউকে যোগ্যতা দিয়েই আসতে হবে।’

জানা গেছে, জাহানারার আবেদনের বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি। দলের অভ্যন্তরীণ গ্রুপিং কিংবা আগের বিতর্ক নিয়ে রফিকুল ইসলাম বলেন, ‘আমি কোনো গ্রুপিংয়ে বিশ্বাস করি না। একে অপরের সঙ্গে ব্যক্তিগত দ্বন্দ্ব বা দ্বিমত থাকতেই পারে, তবে দেশের স্বার্থের চেয়ে বড় কিছু হতে পারে না। সেখানে এসব একদমই গ্রহণযোগ্য নয়। জাতীয় দলের দরজা সবার জন্যই খোলা।’

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)

আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)

ডুয়া ডেস্ক: বিশ্ববাজারের পরিস্থিতির প্রভাবে দেশের বাজারেও স্বর্ণের দামে পরিবর্তন এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে সর্বশেষ ৩ হাজার ২৬৬... বিস্তারিত