ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
ট্রানজিটে ঢাকায় ফিফা সভাপতি ইনফান্তিনো, থাকবেন দুই ঘণ্টা
নিজস্ব প্রতিবেদক: ভুটান যাওয়ার পথে স্বল্প সময়ের যাত্রাবিরতিতে ঢাকায় পৌঁছেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এটি তাঁর কোনো আনুষ্ঠানিক সফর নয়; ভুটানের উদ্দেশে যাত্রার পথে তিনি ঢাকায় ট্রানজিট নিয়েছেন।
ফিফা সভাপতির সম্ভাব্য আগমন ঘিরে গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ব্যস্ততা ছিল। তবে তাঁর আসা নিয়ে তখনও অনিশ্চয়তা ছিল। সব জল্পনার অবসান ঘটিয়ে আজ ঢাকায় পৌঁছান ইনফান্তিনো।
আজ দুপুর ১২টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ফিফা সভাপতি। ঢাকায় প্রায় দুই ঘণ্টা অবস্থান করে তাঁর ভুটানের বিমানে ওঠার কথা রয়েছে।বিমানবন্দরে পৌঁছে ভিআইপি লাউঞ্জে অবস্থান করেন ইনফান্তিনো। সেখানে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও ফেডারেশনের অন্য সহসভাপতিরা।মরক্কো থেকে ঢাকায় এসেছেন ফিফা সভাপতি। তাঁর গন্তব্য ভুটানের রাজধানী থিম্পু। মরক্কো থেকে থিম্পুতে সরাসরি ফ্লাইট না থাকায় ঢাকায় যাত্রাবিরতি নিতে হয়েছে তাঁকে।এর আগে ২০১৯ সালের অক্টোবরেও পূর্ণাঙ্গ সফরে বাংলাদেশে এসেছিলেন ইনফান্তিনো। সে সময় তিনি বাফুফে কার্যালয়েও গিয়েছিলেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান