ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
জিম্বাবুয়ের বিপক্ষে হার, ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করলেন তাসকিন
স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে শুরুতে বল হাতে দারুণ সাফল্য পেলেও শেষ পর্যন্ত ৯৯ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। মাত্র ২৪ রানে প্রতিপক্ষের ৩ উইকেট তুলে নেওয়ার পরও জিম্বাবুয়েকে আটকে রাখা যায়নি ২৭১ রানে। জবাবে ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের ইনিংস থেমেছে ১৭২ রানে। এমন পরাজয়ের জন্য ব্যাটারদের ব্যর্থতাকেই দায়ী করেছেন পেসার তাসকিন আহমেদ। তাঁর মতে, এই কন্ডিশনে জিম্বাবুয়ের লক্ষ্য তাড়া করে জেতার সামর্থ্য বাংলাদেশের ছিল, কিন্তু ব্যাটসম্যানরা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি।
শনিবার আবুধাবিতে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, ‘সত্যি বলতে, আজকে যেরকম পিচ ছিল, আমরাও তো বল করেছি, একটু এদিক-ওদিক হলেই কিন্তু পানিশড হচ্ছিলাম। জিম্বাবুয়ের সঙ্গে অন্তত ২৭০ অবশ্যই তাড়া করার মতো ছিল। ওদের কন্ডিশনে ওরা অস্ট্রেলিয়াকেও কঠিন সময়ের ভেতর দিয়ে নিয়েছে। কিন্তু এই কন্ডিশনে আমাদের আসলে তাড়া করা উচিত ছিল। আমরা আসলেই ভালো খেলিনি।’
ম্যাচে বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন তাসকিন নিজেই। জিম্বাবুয়ের ইনিংসের শুরুতে একের পর এক উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলেন তিনি। তাঁর বোলিংয়ে একপর্যায়ে মাত্র ২৪ রানেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে জিম্বাবুয়ে। তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে পুরো ৫০ ওভার ব্যাটিং করে বাংলাদেশের সামনে ২৭২ রানের লক্ষ্য দেয় দলটি।লক্ষ্য তাড়ায় বাংলাদেশের শুরুটা অবশ্য আশাব্যঞ্জক ছিল। উদ্বোধনী জুটিতে সৌম্য সরকার ও তানজিদ হাসান যোগ করেন ৪৭ রান। ৪৬ রান করে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলেন তানজিদ। কিন্তু এই জুটি ভাঙার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি দল। বিরতিতে বিরতিতে উইকেট হারিয়ে একসময় বড় ব্যবধানে হারের শঙ্কায় পড়ে বাংলাদেশ।
উদ্বোধনী জুটির ৪৭ রানই শেষ পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি হয়ে থাকে। এরপর ব্যাটাররা বড় কোনো জুটি গড়তে পারেননি। ৩০ রানের বেশি আরেকটি জুটি গড়ে ওঠে নবম উইকেটে। তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন মাত্র ২৬ বলে যোগ করেন ৩২ রান। তবে ততক্ষণে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে পড়েছিল বাংলাদেশ।
ব্যাটিংয়ে একটি কার্যকর জুটি গড়ে তুলতে পারলে ম্যাচের ফল ভিন্ন হতে পারত বলে মনে করেন তাসকিন। তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত আমরা একটাও জুটি গড়তে পারিনি। একটা জুটি হলেই খেলাটা বের হয়ে যেত। আমাদের ব্যাটিংয়ে প্রায়ই ভুল হয়ে থাকে। বোলিংয়ে অবশ্য ধারাবাহিকতা আগের চেয়ে বেড়েছে। আসলে ব্যাটসম্যানদের (আজ) জেতানো উচিত ছিল, কিন্তু পারে নাই।’বড় ব্যবধানে হারের পরও ফাইনালে ওঠার আশা ছাড়ছেন না এই পেসার। বাংলাদেশের সামনে এখনো একটি ম্যাচ বাকি রয়েছে। সেই ম্যাচে ভালো খেলে জয় তুলে নিয়ে ফাইনালে খেলার লড়াইয়ে ফিরে আসতে চায় দল। তাসকিন বলেন, ‘এখনো একটা ম্যাচ বাকি আছে। আমরা চাইব যে ভালোভাবে লড়াই করে ফিরে এসে যেন ফাইনাল খেলতে পারি।’
চাপের মুখে বাংলাদেশের ব্যাটিং ভেঙে পড়ার প্রবণতা যে নতুন নয়, সেটিও উঠে এসেছে তাসকিনের বক্তব্যে। তাঁর মতে, ব্যাটসম্যানদের ব্যক্তিগত দক্ষতার ঘাটতি মূল সমস্যা নয়; বরং ম্যাচের পরিস্থিতি বুঝে সঠিক সিদ্ধান্ত নিতে না পারাই বড় দুর্বলতা।
ব্যাটারদের সামর্থ্য নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরে তাসকিন বলেন, ‘ম্যাচ পরিস্থিতি বুঝতে পারার ঘাটতিটা একটু বেশি। কারণ স্কিল কিন্তু সবার আছে। আপনারা যাঁরা ক্রিকেট খেলা দেখেন, প্রতিটি ব্যাটসম্যানই কিন্তু প্রমাণ করেছে, তারা ভালো ব্যাট করতে পারে। মাঝে মাঝে আমরা দল হিসেবে দেখবেন, চাপে পড়লে খুব দ্রুত ভেঙে পড়ি। এই জিনিসটাই আমাদের আসলে বের হয়ে আসতে হবে। বড় দল হতে চাইলে যেকোনোভাবে বের হয়ে আসতে হবে। আমি শিওর, এটা নিয়ে আমরা সবাই মিলে কাজ করছি, কীভাবে দ্রুত ঠিক করা যায়।’
জিম্বাবুয়ের বিপক্ষে শুরুতে তাসকিনের দুর্দান্ত বোলিং প্রতিপক্ষকে চাপে ফেললেও সেই সুবিধা কাজে লাগাতে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭২ রানে অলআউট হয়ে ৯৯ রানে হারতে হয়েছে দলকে।
বোলিংয়ে আগের তুলনায় ধারাবাহিকতা বাড়লেও চাপের মুখে ব্যাটিংয়ের দুর্বলতা আবারও স্পষ্ট হয়েছে। শেষ ম্যাচে এই সমস্যা কাটিয়ে জয়ে ফেরাই এখন বাংলাদেশের প্রধান লক্ষ্য। একই সঙ্গে ফাইনালে খেলার আশা ধরে রাখতে ব্যাটসম্যানদের দায়িত্বশীল ব্যাটিং ও কার্যকর জুটি গড়ে তোলা জরুরি।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ