×

ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

আগামীকাল ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো

২০২৬ অক্টোবর ১৭ ২০:১৫:২১

আগামীকাল ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আগামীকাল রোববার ঢাকায় আসতে পারেন। তবে বাংলাদেশে তাঁর অবস্থান হতে পারে স্বল্প সময়ের জন্য।

ফিফা সভাপতি ভুটানের থিম্পু সফর করবেন। তবে সব বিমান সরাসরি থিম্পুতে যাতায়াত করে না। এ কারণে সেখানে যাওয়ার পথে সৈয়দপুর, ঢাকা কিংবা ভারতের কোনো বিমানবন্দরে ট্রানজিট নিতে পারেন ইনফান্তিনো।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এখনো নিশ্চিত নয়, ফিফা সভাপতি বাংলাদেশে ট্রানজিট নেবেন কি না। তবে সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে সংস্থাটি।

বাফুফের সাধারণ সম্পাদক আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন। ইনফান্তিনো বাংলাদেশে ট্রানজিট নিলে তাঁর ইমিগ্রেশনসহ অন্যান্য আনুষ্ঠানিকতা যেন দ্রুত সম্পন্ন করা যায়, সে বিষয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ফিফা সভাপতি বিমানবন্দরের ভিআইপি জোনে ট্রানজিটে অবস্থান করলে তাঁর সঙ্গে সাক্ষাৎ করবেন বাফুফের সভাপতি ও সহসভাপতিরা।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)

আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)

ডুয়া ডেস্ক: বিশ্ববাজারের পরিস্থিতির প্রভাবে দেশের বাজারেও স্বর্ণের দামে পরিবর্তন এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে সর্বশেষ ৩ হাজার ২৬৬... বিস্তারিত