×

ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ভারতের বন্ধুত্ব প্রমাণের সময় এসেছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

২০২৬ অক্টোবর ২৮ ২১:৩২:২৮

ভারতের বন্ধুত্ব প্রমাণের সময় এসেছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ভারত বাংলাদেশের বন্ধু এটি প্রমাণের সময় এসেছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি আশা প্রকাশ করেন, আগামী ১২ ডিসেম্বরের পর ফারাক্কা চুক্তি নবায়নের মাধ্যমে ভারত বাংলাদেশের ২০ কোটি মানুষের সঙ্গে বন্ধুত্বের প্রমাণ দেবে।

বুধবার বিকেলে রংপুর নগরীর ডিসির মোড় এলাকায় শ্যামাসুন্দরী খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, ফারাক্কা চুক্তি নিয়ে গত জুনে কলকাতায় ভারতের সঙ্গে বৈঠক হয়েছে। এ বিষয়ে বাংলাদেশে একটি উচ্চক্ষমতাসম্পন্ন দল গঠন করা হয়েছে এবং বিভিন্ন মাধ্যমে ভারতের সঙ্গে যোগাযোগ চলছে। ভারতীয় রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বলেও জানান তিনি।

তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে ফরহাদ হোসেন আজাদ বলেন, সম্ভাব্যতা যাচাই প্রায় শেষ। শিগগিরই প্রকল্পের ডিপিপি তৈরি করা হবে। এ ছাড়া চীন, নেদারল্যান্ডস ও মালয়েশিয়ার পরামর্শকদের মতামত নিয়ে দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

শ্যামাসুন্দরী খালের উন্নয়ন প্রকল্পে ১৪ কোটি টাকা ব্যয় করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড ও সিটি করপোরেশন যৌথভাবে কাজটি করছে। প্রকল্পের প্রায় ১৮ শতাংশ কাজ শেষ হয়েছে এবং ২০২৭ সালের জুনের মধ্যে বাকি কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।

খালে ময়লা-আবর্জনা ফেলা বন্ধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনে সিসিটিভি স্থাপন ও জরিমানার ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী। খালের দুই পাশে হাঁটার রাস্তা নির্মাণের পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি। উন্নয়নকাজে বাধা সৃষ্টি করলে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

এ সময় রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুল ইসলাম এবং যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি নাজমুল আলম নাজুসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম... বিস্তারিত