ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
তাসকিনকে পেছনে ফেলে নিলামে রেকর্ড শরীফুলের
স্পোর্টস ডেস্ক: ডমেস্টিক থ্রি (ডি–থ্রি) ট্রফির নিলামে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে চলছে তুমুল প্রতিযোগিতা। শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ ও তানজিদ হাসানকে দলে নিতে বড় অঙ্কের পয়েন্ট খরচ করেছে বিভিন্ন দল। এর মধ্যে সর্বোচ্চ ২ কোটি ৩০ লাখ পয়েন্টে দল পেয়েছেন শরীফুল ইসলাম।
তাসকিন আহমেদকে দলে নেওয়ার জন্য শুরু হয় তীব্র প্রতিযোগিতা। শেষ পর্যন্ত ২ কোটি ১০ লাখ পয়েন্ট খরচ করে তাঁকে দলে নিয়েছে ওয়ালটন। নিলামে কিছু সময়ের জন্য সর্বোচ্চ পয়েন্ট পাওয়া ক্রিকেটার ছিলেন তাসকিন। তবে তাঁর সেই রেকর্ড ভেঙে দেন শরীফুল। তাঁকে ২ কোটি ৩০ লাখ পয়েন্টে দলে নিয়েছে সিটিজেন ব্যাংক।
জাতীয় দলের ওপেনার তানজিদ হাসানকে ২ কোটি পয়েন্টে দলে নিয়েছে ফরচুন। এদিকে জাতীয় দলের আরেক ওপেনার সাইফ হাসান পেয়েছেন ১ কোটি ৯৫ লাখ পয়েন্ট। তাঁকে দলে নিয়েছে সেভেন রিংস। অন্যদিকে, জাকের আলীকে ১ কোটি ৭০ লাখ পয়েন্টে কিনেছে সিটিজেন ব্যাংক।
রাজধানীর শেরাটন হোটেলে চলছে ডি–থ্রি ট্রফির নিলাম। এতে অংশ নিয়েছে ছয়টি দল। নিলামে তোলা হচ্ছে ২৭৫ জন ক্রিকেটারকে। তিন সংস্করণের এই টুর্নামেন্ট চলতি বছরের ডিসেম্বরে মাঠে গড়ানোর কথা রয়েছে।
নিলামে ক্রিকেটারদের দলে নেওয়ার ক্ষেত্রে পয়েন্ট ব্যবহার করা হচ্ছে। তবে এই পয়েন্ট খেলোয়াড়দের প্রকৃত পারিশ্রমিক নয়। ক্রিকেটাররা পারিশ্রমিক হিসেবে পাবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্ধারিত ঘরোয়া ম্যাচ ফি।
প্রতিটি দলের জন্য সর্বোচ্চ ১০ কোটি পয়েন্ট খরচের সীমা নির্ধারণ করা হয়েছে। এই সীমার মধ্যেই দলগুলোকে নিজেদের স্কোয়াড গঠন করতে হচ্ছে।
নিলামের জন্য ক্রিকেটারদের পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৪০ লাখ পয়েন্ট, ‘বি’ ক্যাটাগরির ৩০ লাখ, ‘সি’ ক্যাটাগরির ২০ লাখ, ‘ডি’ ক্যাটাগরির ১০ লাখ এবং ‘ই’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৫ লাখ পয়েন্ট।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়