ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন আলাল
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। রোববার (২৫ অক্টোবর) রাতে বঙ্গভবনে তাঁদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
জানা গেছে, সাক্ষাতে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনসহ সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ কারণে আসনটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে আগ্রহ তৈরি হয়েছে। নির্বাচন সামনে রেখে স্থানীয় পর্যায়েও রাজনৈতিক তৎপরতা চলছে।
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন। অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২৯ অক্টোবর এ আসনে ভোট গ্রহণের কথা রয়েছে।
সাক্ষাতের বিষয়ে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। সেখানে ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে।’
তিনি আরও জানান, দলীয় কার্যক্রমে অংশ নিতে তিনি এখন ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হয়েছেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়