ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
স্ট্রেচারে মাঠ ছাড়লেন তাওহীদ
স্পোর্টস ডেস্ক: তীব্র গরমের মধ্যে ব্যাটিং করতে গিয়ে অস্বস্তিতে পড়েন তাওহীদ হৃদয়। ইনিংসের ৬৩তম ওভারে সাদমানের সঙ্গে দৌড়ে দুই রান পূর্ণ করার পরই ক্রিজের কাছে শুয়ে পড়েন তিনি। পরিস্থিতি বুঝে দ্রুত মাঠে প্রবেশ করেন ফিজিও। হৃদয়কে প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয়। তখন ধারণা করা হয়েছিল, পেশিতে টান বা ক্র্যাম্পের কারণে এমনটা হয়েছে।
চিকিৎসা নিয়ে সাময়িক স্বস্তি পেলেও শেষ পর্যন্ত ব্যাটিং চালিয়ে যেতে পারেননি হৃদয়। ৬৫তম ওভারে জশু বিশপের বলে এক রান নেওয়ার পর আবারও অস্বস্তি অনুভব করেন তিনি। বাঁ পায়ের হাঁটুর নিচের অংশ চেপে ধরে মাটিতে বসে পড়েন। পরিস্থিতি গুরুতর মনে হওয়ায় পরে স্ট্রেচারে করে তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।
এর মধ্য দিয়ে ৮৪ বলে ৩২ রানে অপরাজিত থাকা হৃদয়ের ইনিংসের সমাপ্তি ঘটে রিটায়ার্ড হার্ট হিসেবে। তাঁর পরিবর্তে ব্যাটিংয়ে নামেন লিটন দাস। অন্যদিকে, ৯৪ রান নিয়ে ক্রিজে টিকে আছেন সাদমান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা