×

ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মালয়েশিয়ায় ই-কনস্যুলার চালু করল বাংলাদেশ হাইকমিশন

২০২৬ অক্টোবর ২৮ ১২:১৮:৫৯

মালয়েশিয়ায় ই-কনস্যুলার চালু করল বাংলাদেশ হাইকমিশন

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত কনস্যুলার সেবা দিতে অটোমেশনভিত্তিক নতুন ব্যবস্থা চালু করেছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। ‘ই-কনস্যুলার’ নামের এ ব্যবস্থার মাধ্যমে পাসপোর্ট রেফারেন্স লেটার, পারিবারিক সম্পর্কসংক্রান্ত সনদ, সিঙ্গাপুর ট্রাভেল লেটারসহ বিভিন্ন ধরনের কনস্যুলার সেবা দেওয়া হচ্ছে।

বুধবার (২৮ অক্টোবর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে হাইকমিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ব্যবস্থায় পাসপোর্টের ফটোকপি থেকে উন্নত প্রযুক্তির ওসিআর (অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন) স্ক্যানারের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে তথ্য সংগ্রহ করা হচ্ছে। সংগৃহীত তথ্যের ভিত্তিতে তৈরি করা হচ্ছে ইউনিক কিউআর কোডযুক্ত নথি। এসব কোড স্ক্যান করে সহজেই নথি যাচাই ও ডিজিটাল পদ্ধতিতে পর্যালোচনা করা সম্ভব।

এ ব্যবস্থায় রিয়েল-টাইমে আবেদন গ্রহণ, পেমেন্ট স্লিপ তৈরি এবং অন্যান্য নথি ডিজিটালভাবে যাচাই করে অনুমোদনের সুযোগ রয়েছে। পাশাপাশি ড্যাশবোর্ডের মাধ্যমে পুরো প্রক্রিয়া তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ ও যথাযথভাবে সংরক্ষণ করা যাবে।

কনস্যুলার সেবার নির্ধারিত ফি পরিশোধের সুবিধার্থে হাইকমিশনের কাউন্টারে একাধিক পয়েন্ট অব সেল (পিওএস) মেশিন স্থাপন করা হয়েছে। এসব মেশিনের মাধ্যমে ডেবিট ও ক্রেডিট কার্ড, টাচ এন গো এবং কিউআর পেমেন্ট ব্যবহার করে ফি জমা দেওয়া যাবে। এতে ফি পরিশোধের প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে বলে আশা করছে হাইকমিশন।

সেবা নিতে আসা প্রবাসীদের সঠিক তথ্য নিশ্চিত করতে পাসপোর্ট, ভিসা কিংবা অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি অথবা পরিষ্কার রঙিন ফটোকপি সঙ্গে আনার অনুরোধ জানিয়েছে হাইকমিশন। একই সঙ্গে নির্ধারিত কনস্যুলার ফি পিওএস মেশিনে ডেবিট বা ক্রেডিট কার্ড, টাচ এন গো কিংবা কিউআর পেমেন্টের মাধ্যমে পরিশোধ করতে বলা হয়েছে।

হাইকমিশন জানিয়েছে, নতুন প্রযুক্তিনির্ভর ব্যবস্থার ফলে কম সময়ে আরও বেশি সংখ্যক প্রবাসীকে কনস্যুলার সেবা দেওয়া সম্ভব হবে। প্রবাসী বাংলাদেশিদের জন্য দ্রুত, নির্ভুল ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম... বিস্তারিত