ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
ট্রাফিক ব্যবস্থা শেখাতে পঞ্চম-ষষ্ঠ শ্রেণিতে দেওয়া হবে সম্পূরক বই
নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের ট্রাফিক ব্যবস্থা সম্পর্কে ধারণা দিতে দেশের বিভাগীয় শহর, সিটি করপোরেশন ও জেলা শহরগুলোতে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য দুটি সম্পূরক বই দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত ‘রিসার্চ এক্সিলেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ২০২৭ শিক্ষাবর্ষে চারটি নতুন বই দেওয়া হবে। এর মধ্যে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’ এবং ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘আমার কারিগরি শিক্ষা’ বই রয়েছে। এর পাশাপাশি, ট্রাফিক ব্যবস্থা সম্পর্কে শেখানোর জন্য দেশের বিভাগীয় শহর, সিটি করপোরেশন ও জেলা শহরগুলোতে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের দুটি সম্পূরক বই দেওয়া হবে।
আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি বলেন, এআইয়ের ব্যবহার ভালোভাবে শিখতে হবে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা অনেক সময় ভুল উত্তর দিতে পারে। কোনো বিষয়ে নিজের ধারণা স্পষ্ট না থাকলে এআইয়ের ভুল শনাক্ত করাও কঠিন। তাই সংশ্লিষ্ট বিষয়ে নিজেদের ভিত্তি মজবুত করতে হবে।
বাংলাদেশের বিপুল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, শিক্ষাখাতে জিডিপির দুই শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে। এই অর্থ যথাযথভাবে কাজে লাগাতে হবে এবং বরাদ্দের কোনো অপচয় হচ্ছে কি না, সেদিকে সবাইকে নজর রাখতে হবে।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকার ডিপিপি প্রণয়নের কাজ চলছে বলেও জানান মন্ত্রী। এ প্রকল্প বাস্তবায়নে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে গবেষণায় বিশেষ অবদানের জন্য বিশ্ববিদ্যালয়ের ৩০ জন শিক্ষক ও ১৯ জন শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। শিক্ষামন্ত্রী তাঁদের হাতে সম্মাননার ক্রেস্ট তুলে দেন।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য মো. আবদুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিসুর রহমান স্বাগত বক্তব্য দেন।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে শিক্ষামন্ত্রী জানান, আগামী ৩১ অক্টোবর সকাল ১১টায় এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এ ছাড়া ২০২৭ শিক্ষাবর্ষের বই যথাসময়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে বলে আশ্বস্ত করেন তিনি। পাঠ্যপুস্তকের মানের বিষয়ে কোনো আপস করা হবে না বলেও জানান মন্ত্রী।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- রাজধানীর বাজারে কমেছে শীতকালীন সবজির দাম
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- আজ ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ