ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
অর্থের অভাবে কেউ যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হন: রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক: দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ, দক্ষ জনবল নিশ্চিত করা, জবাবদিহি প্রতিষ্ঠা ও আর্থিক স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে চিকিৎসাসেবার মান বাড়ানো, রোগীদের আস্থা অর্জন এবং চিকিৎসাবান্ধব পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে রাজধানীর আবু সাঈদ কনভেনশন সেন্টারে বিএসসিআরএস সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে স্বাস্থ্য খাতে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা এ যাবৎকালের সর্বোচ্চ।
আর্থিক অসচ্ছলতার কারণে কেউ যেন প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
চিকিৎসাসেবায় রোগীদের সঙ্গে মানবিক আচরণের ওপর গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতি বলেন, রোগী ও তাঁদের স্বজনদের কাছে চিকিৎসাসংক্রান্ত বিষয়গুলো সহজ ভাষায় ব্যাখ্যা করতে হবে। পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ বজায় রাখা এবং দরিদ্র রোগীদের প্রতি বিশেষ সহমর্মিতা দেখানো জরুরি।
উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশের অনেক রোগীকে বিদেশে যেতে হয় উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এর ফলে প্রতিবছর বিপুল পরিমাণ অর্থ দেশের বাইরে চলে যায়। এ প্রবণতা কমাতে দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত করা প্রয়োজন। এ জন্য আধুনিক প্রযুক্তি, দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক এবং রোগীবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
স্বাস্থ্য খাতের বিদ্যমান সমস্যাগুলো কাটিয়ে উঠতে পরিকল্পিত উদ্যোগ গ্রহণের পাশাপাশি দুর্নীতি ও অব্যবস্থাপনা রোধের ওপরও জোর দেন রাষ্ট্রপতি। একই সঙ্গে চিকিৎসাসেবার মান উন্নয়ন এবং বরাদ্দ করা অর্থের যথাযথ ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ