ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
‘দেশের ৫৭ বিশ্ববিদ্যালয়ে চালু হবে তৃতীয় ভাষা ইনস্টিটিউট’
নিজস্ব প্রতিবেদক: দেশের ৫৭টি বিশ্ববিদ্যালয়ে ধাপে ধাপে তৃতীয় ভাষা ইনস্টিটিউট চালু করার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘মাভাবিপ্রবি দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত ‘রিসার্চ অ্যাক্সিলেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক পার্টনারশিপস’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরিকল্পনার কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়নে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি গবেষণালব্ধ ফলাফল উৎপাদন ও শিল্প খাতে কাজে লাগানোর কার্যকর ব্যবস্থা নিতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের কল্যাণে ব্যবহার করতে হবে। এ জন্য বিশ্ববিদ্যালয়ের গবেষণার সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের কার্যকর সমন্বয় গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর