ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মোলাসেস নিয়ে মোংলা বন্দরে পানামার জাহাজ
নিজস্ব প্রতিবেদক: গোখাদ্য তৈরির কাঁচামাল মোলাসেস বা চিটাগুড় নিয়ে মোংলা বন্দরের ৯ নম্বর জেটিতে পৌঁছেছে পানামার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি হাই-হং।
মঙ্গলবার দুপুরে ইন্দোনেশিয়ার প্রবোলিঙ্গ বন্দর থেকে ৮ হাজার ২৫০ মেট্রিক টন মোলাসেস নিয়ে জাহাজটি মোংলা বন্দরে আসে।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট স্টারপাত সি ট্রেড লিমিটেডের নির্বাহী পরিচালক নাবিল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে জাহাজ থেকে মোলাসেস খালাস করে ট্যাংকে সংরক্ষণের কাজ শুরু হয়। পরে ট্রেনের মাধ্যমে এসব মোলাসেস দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় পাঠানো হবে।
তিনি বলেন, মোংলা বন্দরে এটি মোলাসেসের চতুর্থ চালান। ২০২৪ সাল থেকে বিদেশ থেকে সরাসরি এ বন্দরে মোলাসেস আমদানি করা হচ্ছে। গোখাদ্য তৈরির গুরুত্বপূর্ণ উপকরণ হওয়ায় উত্তরাঞ্চলে এর চাহিদা বেশি। দেশে আখের কল থাকলেও চাহিদা পূরণে উল্লেখযোগ্য পরিমাণ চিটাগুড় আমদানি করতে হয়।
নাবিল ইসলাম আরও জানান, বন্দরের নাব্য সংকটের কারণে বড় জাহাজ আনা সম্ভব হচ্ছে না। নিয়মিত ড্রেজিং করে নাব্য বাড়ানো ও বজায় রাখা গেলে বড় জাহাজ চলাচল সহজ হবে। এতে পণ্য পরিবহন আরও কার্যকর করা সম্ভব হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)