×

ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ২০ জনের মামলার প্রতিবেদন ২০ জানুয়ারি

২০২৬ অক্টোবর ২৮ ১০:৪৩:৩৫

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ২০ জনের মামলার প্রতিবেদন ২০ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক: সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার অধিগ্রহণসংক্রান্ত মামলার তদন্ত প্রতিবেদন জমার সময় বাড়ানো হয়েছে। আগামী ২০ জানুয়ারি প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক শাহজাহান কবির এ তারিখ ধার্য করেন।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন ব্রিলিয়ান্ট বিজনেস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল ওয়াহেদ ও চেয়ারম্যান মিরফাত আরা বেগম, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং ইসলামী ব্যাংকের কয়েকজন পরিচালক ও সংশ্লিষ্ট ব্যক্তি।

মামলায় সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ইসলামী ব্যাংকের পরিচালক ‘মো. শাহাবুদ্দিন’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এজাহার অনুযায়ী, এস আলম ও ব্রিলিয়ান্ট বিজনেস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে যোগসাজশে তিনি ব্যাংকটির পরিচালক নির্বাচিত হন বলে অভিযোগ করা হয়েছে।

ইসলামী ব্যাংকের প্রধান শাখার সিনিয়র কর্মকর্তা মো. আবদুচ ছামাদ ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর আদালতে মামলার আবেদন করেন। পরে আদালত দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ব্রিলিয়ান্ট বিজনেস কোম্পানি লিমিটেড ইসলামী ব্যাংকের ৭ কোটি ৭৫ লাখ ৩৬ হাজার ৩৯৩টি শেয়ার অধিগ্রহণ করে, যা ব্যাংকটির মোট শেয়ারের ৪ দশমিক ৮১৬০ শতাংশ। এসব শেয়ারের মূল্য ছিল ২৫১ কোটি টাকা। অভিযোগগুলো এখনো বিচারিকভাবে প্রমাণিত নয়।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ