ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
ব্যালন ডি’অর জয়ী নির্বাচিত হন যেভাবে, জানুন বিস্তারিত
স্পোর্টস ডেস্ক: ফুটবলে ব্যক্তিগত অর্জনের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি ব্যালন ডি’অর। প্রতিবছর এই পুরস্কার ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে চলে নানা আলোচনা। কে জিতবেন, তা নিয়ে থাকে নানা হিসাব-নিকাশ ও পূর্বাভাস। তবে সংবাদমাধ্যমের অনুমান কিংবা জনপ্রিয়তার ভিত্তিতে নয়, নির্দিষ্ট নিয়মে ভোটের মাধ্যমে নির্বাচিত হন ব্যালন ডি’অর জয়ী। এ ক্ষেত্রে কারা ভোট দেন, কীভাবে পয়েন্ট নির্ধারণ করা হয় এবং কোন বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়, তা নিয়ে অনেকেরই কৌতূহল রয়েছে।
কারা ভোট দেন?
আগের মতো এখন আর অনেক দেশের প্রতিনিধিদের ভোট দেওয়ার সুযোগ নেই। বর্তমানে পুরুষদের ব্যালন ডি’অরের জন্য ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ ১০০ দেশের একজন করে সাংবাদিক ভোট দিতে পারেন। নারী ফুটবলের ক্ষেত্রে এই সুযোগ পান শীর্ষ ৫০ দেশের প্রতিনিধিরা। প্রতিটি দেশের ভোটার সাংবাদিক নির্বাচন করে ফ্রান্স ফুটবল। ফিফার ‘দ্য বেস্ট’ পুরস্কারের মতো এখানে জাতীয় দলের অধিনায়ক কিংবা কোচদের ভোট দেওয়ার সুযোগ নেই।
কীভাবে দেওয়া হয় পয়েন্ট?
ফ্রান্স ফুটবল ও ফরাসি ক্রীড়া দৈনিক লেকিপের সম্পাদকীয় দল ব্যালন ডি’অরের জন্য ৩০ জন মনোনীত খেলোয়াড়ের তালিকা তৈরি করে। এ ক্ষেত্রে উয়েফার দূতদের মতামতও নেওয়া হয়। এরপর ভোটাররা ওই তালিকা থেকে নিজেদের পছন্দের সেরা ১০ জন খেলোয়াড়কে ক্রমানুসারে বেছে নেন।
ভোটে প্রথম হওয়া খেলোয়াড় পান ১৫ পয়েন্ট। দ্বিতীয় স্থানের জন্য বরাদ্দ ১২ পয়েন্ট এবং তৃতীয় স্থানের জন্য ১০ পয়েন্ট। এরপর চতুর্থ থেকে দশম স্থান পর্যন্ত যথাক্রমে ৮, ৭, ৫, ৪, ৩, ২ ও ১ পয়েন্ট দেওয়া হয়। সব ভোটের পয়েন্ট যোগ করে নির্ধারণ করা হয় বিজয়ী।
কোন বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়?
ব্যালন ডি’অর নির্বাচনে ভোটাররা তিনটি মানদণ্ড অনুসরণ করেন। গুরুত্বের ক্রমানুসারে সেগুলো হলো
১. ব্যক্তিগত পারফরম্যান্স ও প্রভাব: মাঠে খেলোয়াড়ের পারফরম্যান্স, ম্যাচের ভাগ্য নির্ধারণে তাঁর ভূমিকা, পরিসংখ্যান এবং স্মরণীয় মুহূর্তগুলো সবচেয়ে বেশি গুরুত্ব পায়।
২. দলীয় সাফল্য ও অর্জন: সংশ্লিষ্ট মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে জেতা শিরোপা এবং অন্যান্য সাফল্য বিবেচনায় নেওয়া হয়।
৩. খেলোয়াড়সুলভ আচরণ ও নৈতিকতা: মাঠে খেলোয়াড়ের আচরণ, প্রতিপক্ষের প্রতি সম্মান এবং ফুটবলের মূল্যবোধের প্রতি শ্রদ্ধাও ভোটের ক্ষেত্রে বিবেচনা করা হয়।
এ ক্ষেত্রে পুরো ক্যালেন্ডার বছরের পারফরম্যান্সের পরিবর্তে আগের মৌসুমের পারফরম্যান্স মূল্যায়ন করা হয়।
ভোট সমান হলে কী হবে?
দুই বা তার বেশি খেলোয়াড়ের মোট পয়েন্ট সমান হলে প্রথমে দেখা হয়, কে সবচেয়ে বেশি প্রথম স্থানের ভোট পেয়েছেন। এতেও সমতা না কাটলে দ্বিতীয় স্থানের ভোট তুলনা করা হয়। এরপর প্রয়োজন অনুযায়ী তৃতীয় স্থানসহ পরবর্তী অবস্থানগুলোর ভোট বিবেচনায় নেওয়া হয়। সব হিসাবের পরও সমতা থাকলে আয়োজক ফ্রান্স ফুটবলের সম্পাদক-ইন-চিফ চূড়ান্ত সিদ্ধান্ত নেন।
সব মিলিয়ে, ব্যালন ডি’অর জিততে শুধু গোল করা কিংবা শিরোপা অর্জনই যথেষ্ট নয়। ব্যক্তিগত পারফরম্যান্স, দলের সাফল্য এবং মাঠে খেলোয়াড়ের আচরণ সবকিছুই বিবেচনায় আসে। ভোটারদের দেওয়া পয়েন্টের যোগফলই শেষ পর্যন্ত নির্ধারণ করে, ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত পুরস্কার কার হাতে উঠবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ