ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
রাষ্ট্রপতির সঙ্গে জাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলে উপাচার্যের সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন এবং রেজিস্ট্রার মো. সারওয়ার জাহান।
সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, প্রশাসনিক অগ্রগতি, অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বিভিন্ন দিক রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের সামনে তুলে ধরেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সীমাবদ্ধতা ও বিভিন্ন চ্যালেঞ্জের কথাও জানান। বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন এবং প্রয়োজনীয় জনবলের সংকট নিরসনে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।
জাবিপ্রবির শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক, প্রযুক্তিনির্ভর ও গবেষণামুখী উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে বিশ্ববিদ্যালয়টিকে গড়ে তোলার পরিকল্পনাও তুলে ধরেন উপাচার্য। এসব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে তিনি রাষ্ট্রপতির সহযোগিতা ও দিকনির্দেশনা প্রার্থনা করেন।
এ সময় রাষ্ট্রপতি ও চ্যান্সেলর উপাচার্যের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, বিশেষ করে ডিপিপির বাস্তবায়ন ও অগ্রগতির বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রত্যাশা, রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সহযোগিতা জাবিপ্রবির প্রাতিষ্ঠানিক উন্নয়ন, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- রাজধানীর বাজারে কমেছে শীতকালীন সবজির দাম
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- আজ ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ নিয়ে বিভ্রান্তি, বোর্ড বলছে ১ ডিসেম্বর, মন্ত্রী ২ ডিসেম্বর
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?