ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করতে চায় সরকার: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ঢাকাসহ দেশের সব অঞ্চলকে পরিচ্ছন্ন, দূষণমুক্ত ও স্বাস্থ্যকর করে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করাও সরকারের অন্যতম লক্ষ্য।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় টোকিওর হোটেল নিউ ওতানিতে জাপানপ্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ কমিউনিটির আয়োজনে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, টোকিওর রাস্তাঘাটে ময়লা-আবর্জনা দেখা যায় না। কিন্তু ঢাকায় বিভিন্ন স্থানে আবর্জনা জমে থাকে, যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ পরিস্থিতি বদলাতে বর্জ্য অপসারণ, বায়ুদূষণ কমানো এবং গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা মানুষের জীবনমান উন্নয়নের জন্য জরুরি। শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশসহ বিভিন্ন খাতে এমন সংস্কার বাস্তবায়ন করতে চায় সরকার, যাতে প্রান্তিক ও খেটে খাওয়া মানুষ সরাসরি উপকৃত হন।
প্রধানমন্ত্রী বলেন, সরকারের সংস্কার কার্যক্রমের লক্ষ্য সাধারণ মানুষের কল্যাণ। এসব উদ্যোগ বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন। প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, কোনো উদ্যোগ সঠিক মনে হলে সেটিকে সমর্থন দেওয়া উচিত, যাতে তা বাস্তবায়ন করা যায়।
তিনি আরও বলেন, কিছু সংস্কারে সীমিতসংখ্যক মানুষ উপকৃত হলেও সরকারের অগ্রাধিকার বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণ নিশ্চিত করা। এ জন্য ধৈর্য, পরিশ্রম ও ঐক্য প্রয়োজন।
অনুষ্ঠানের শুরুতে প্রবাসীদের সামনে শিশুদের জাপানি ভাষা শিক্ষা, স্বাস্থ্যসেবা, খেলাধুলা, ব্যবসা সহজীকরণ, বন্ধ শিল্পকারখানা চালু, বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরসহ সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন। শেষে জাপান বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রীকে আলোকচিত্র উপহার দেওয়া হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’