ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
দুই উইকেট নিয়ে বড় লিডের আশায় লাঞ্চে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন ভাগাভাগি হয়েছে দুই দলের মধ্যে। শুরুটা ভালো করেছিল সফরকারীরা। কিন্তু লাঞ্চের ঠিক আগে নাঈম হাসানের আঘাতে ম্যাচে ফিরেছে বাংলাদেশ। লাঞ্চ বিরতিতে ওয়েস্ট ইন্ডিজের রান ছয় উইকেটে ২১৩। তারা এখনো ৫৯ রানে পিছিয়ে।
সকালে ফিফটি পূর্ণ করেন তেজনারায়ণ চন্দরপল। টেস্টে এটি তাঁর তৃতীয় ফিফটি। জাস্টিন গ্রিভসের সঙ্গে জুটিতেও আসে ৫৭ রান। তবে ১৮২ বলে ৫৬ রান করে শরীফুল ইসলামের বলে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
এরপর ব্যাট করতে নামেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রস্টন চেজ। গ্রিভসের সঙ্গে তিনি ধীরগতিতে রান তুলতে থাকেন। ২৭ রানে একবার বেঁচেও যান চেজ। নাঈমের ৭৩তম ওভারের চতুর্থ বলটি বাড়তি বাউন্স নিয়ে ভেতরে ঢোকে। সামনে ঝুঁকে ঠেকাতে গিয়েছিলেন চেজ, কিন্তু বল ব্যাটের কানা ছুঁয়ে উঠে যায় শর্ট লেগে। ডান দিকে ঝাঁপিয়ে দুই হাতে বলটি ধরার চেষ্টা করেও শেষ পর্যন্ত পারেননি মুমিনুল হক।
লাঞ্চের ঠিক আগে সেই নাঈমই আঘাত হানেন। ছন্দে থাকা গ্রিভসকে তিনি এলবিডব্লিউ করেন। ৪৬ রানে আউট হন গ্রিভস। এই উইকেটের পরই শেষ হয় প্রথম সেশন। সেশনে দুটি উইকেট পেয়েছে বাংলাদেশ। ইনিংস গুটিয়ে দিতে দলটির দ্রুত আরও চারটি উইকেট দরকার।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- আজকের নামাজের সময়সূচি (২৬ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আনসার-ভিডিপিতে ২২৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- দেশের যেসব অঞ্চলে পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- মানিক পশারীর জানাজা-দাফনে বাধা নিয়ে যা বললেন মাসুদ সাঈদী