ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
স্বপ্ন পূরণের ইনিংস, দলের প্রয়োজনে খেলতে চান হৃদয়
স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে রেকর্ড গড়া ইনিংস খেলেছেন তাওহিদ হৃদয়। প্রথম ইনিংসে অপরাজিত থেকে করেছেন ২৪২ রান। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের কোনো ব্যাটারের এটিই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ডাবল সেঞ্চুরি করা চতুর্থ বাংলাদেশি ব্যাটারও তিনি।
এমন কীর্তির পর সংবাদ সম্মেলনে তাঁর উপস্থিতি প্রত্যাশিত ছিল। তবে পুরো দিন ব্যাটিংয়ের ধকলের কারণে হয়তো গতকাল সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসেননি হৃদয়। আজ ক্যামেরার সামনে এসে সম্প্রচার প্রতিষ্ঠানকে দেওয়া সংক্ষিপ্ত সাক্ষাৎকারে জানিয়েছেন নিজের অনুভূতির কথা।
হৃদয় বলেন, ‘সত্যি বলতে, এটা আমার স্বপ্ন ছিল। স্বপ্নটা পূরণ হওয়ায় আমি খুবই আনন্দিত। হয়তো আমার প্রত্যাশার চেয়েও একটু আগে পূরণ হয়েছে। সবকিছুর জন্য আমি কৃতজ্ঞ।’
২২ রানে ২ উইকেট হারানোর পর ক্রিজে এসেছিলেন হৃদয়। এরপর ১৮৪ রানে ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সেখান থেকে শেষ দুই সঙ্গীকে নিয়ে স্কোরবোর্ডে আরও ২০২ রান যোগ করেন তিনি। প্রথম ইনিংসে বড় ব্যবধানে পিছিয়ে পড়ার শঙ্কায় থাকা বাংলাদেশ শেষ পর্যন্ত হৃদয়ের দুর্দান্ত ইনিংসে ৩০ রানের লিড পায়।
নিজের ইনিংস নিয়ে হৃদয়ের বার্তা স্পষ্ট। তাঁর ভাষায়, ‘আপনি যখন টেস্ট ক্রিকেট খেলবেন, তখন দলের জন্য নিজের সেরাটা দিতে হবে। যখনই কোনো সুযোগ আসবে, সেটার সর্বোচ্চ ব্যবহার করতে হবে।’
এই ইনিংসের কৃতিত্ব সতীর্থ তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদকেও দিয়েছেন হৃদয়। তিনি বলেন, ‘তাইজুল ও তাসকিন খুব ভালো খেলেছে। ওরা যেভাবে আমাকে সমর্থন দিয়েছে, তাতে আমি অনেক আত্মবিশ্বাস পেয়েছি।’
সিলেটে নিজের ক্যারিয়ারের তৃতীয় টেস্ট খেলছেন হৃদয়। সামনে দীর্ঘ পথ। কত দূর যেতে চান—এমন প্রশ্নের জবাবে নির্দিষ্ট কোনো লক্ষ্যের কথা জানাননি তিনি। হৃদয় বলেন, ‘আপাতত আমার কোনো লক্ষ্য নেই। শুধু দলের যা প্রয়োজন, সেটাই করতে চাই। আগেও বলেছি, যখনই সুযোগ পাই, দলের জন্য অবদান রাখার চেষ্টা করি। ম্যাচের পরিস্থিতি যেমনই হোক, দলের যা প্রয়োজন হবে, আমি সেভাবেই খেলার চেষ্টা করব।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- প্রবাসীর সন্তানেরা পাবে শিক্ষাবৃত্তি, জানুন আবেদন পদ্ধতি
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- ফের স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ