ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানের কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: ব্যাটিং ব্যর্থতা যেন কিছুতেই পিছু ছাড়ছে না বাংলাদেশ নারী ক্রিকেট দলের। সাম্প্রতিক সময়ে ব্যাটিং নিয়ে একের পর এক সমালোচনার মুখে পড়েছে টাইগ্রেসরা। কোচিং প্যানেলে পরিবর্তন আনার পরও ব্যাটিংয়ে প্রত্যাশিত উন্নতি দেখা যায়নি। আইসিসি নারী ইমার্জিং নেশন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচেও সেই পুরোনো সমস্যায় ভুগেছে বাংলাদেশ। পাকিস্তানের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে দলটি।
ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১০৮ রান সংগ্রহ করতে পারে দলটি। জবাবে ১৫.৫ ওভারেই ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।
স্বল্প পুঁজি তাড়া করতে নেমে আক্রমণাত্মক শুরু করে পাকিস্তান। উদ্বোধনী জুটিতে ২৫ রান যোগ হওয়ার পর জাওয়াল জুলফিকারকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন সোবহানা মোস্তারি। ৬ বলে ১৬ রান করে সাজঘরে ফেরেন এই ব্যাটার।
অন্য ওপেনার সাদাফ শামস করেন ৩৭ বলে ৩৭ রান। বাংলাদেশের বোলারদের মধ্যে এই দুই উইকেটই ছিল একমাত্র সাফল্য। এরপর আর কোনো বিপদ হতে দেননি মুনিবা আলি ও আয়েশা জাফর। তৃতীয় উইকেটে তাঁদের অবিচ্ছিন্ন ৪৪ রানের জুটিতে সহজ জয় নিশ্চিত করে পাকিস্তান। আয়েশা ৩১ এবং মুনিবা ২৭ রানে অপরাজিত থাকেন।
এর আগে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে ব্যাটারদের বিদায়ে বড় সংগ্রহ গড়ার সম্ভাবনা শেষ হয়ে যায়। দলের হয়ে কিছুটা লড়াই করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও স্বর্ণা আক্তার। জ্যোতি ২০ বলে ২৭ রান করেন, আর স্বর্ণার সংগ্রহ ২১ রান।
বাংলাদেশের বাকি ব্যাটারদের মধ্যে সাতজনই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ফলে শেষ পর্যন্ত ১০৮ রানের বেশি সংগ্রহ করা সম্ভব হয়নি টাইগ্রেসদের। ব্যাটিংয়ের এই ব্যর্থতার খেসারত দিয়ে টুর্নামেন্টে হার দিয়ে যাত্রা শুরু করতে হলো বাংলাদেশকে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- রাজধানীর বাজারে কমেছে শীতকালীন সবজির দাম
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- আজ ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- বিনা খরচে কর্মী নিয়োগ দিচ্ছে মালয়েশিয়া, আবেদন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা