×

ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

আইপিএল নিলামে নাম লেখাচ্ছেন সাত বাংলাদেশি ক্রিকেটার

২০২৬ নভেম্বর ১২ ১১:৪৩:৪৩

আইপিএল নিলামে নাম লেখাচ্ছেন সাত বাংলাদেশি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার বিতর্কের প্রায় ১০ মাস পর আবারও ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগটিতে বাংলাদেশের ক্রিকেটারদের অংশ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। ২০২৭ সালের আইপিএল নিলামের জন্য সাত বাংলাদেশি ক্রিকেটার নাম নিবন্ধন করছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

নিলামে নাম নিবন্ধন করতে যাওয়া সাত ক্রিকেটার হলেন—মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। আগামী ১৬ ডিসেম্বর আইপিএলের মিনি নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিলামের প্রস্তুতির অংশ হিসেবে নিয়মিত প্রক্রিয়ায় বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। এ তালিকায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নামও। এর ফলে বাংলাদেশের ক্রিকেটারদের নিলামে অংশ নেওয়ার পথ খুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চলতি বছরের জানুয়ারিতে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার ঘটনায় দুই দেশের ক্রিকেট সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। বিসিসিআইয়ের নির্দেশনার পর তাঁকে দল থেকে বাদ দেয় কেকেআর। একই সঙ্গে বিকল্প খেলোয়াড় নেওয়ার অনুমতিও পায় ফ্র্যাঞ্চাইজিটি।

এর আগে গত বছরের ডিসেম্বরে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের ওপর সহিংসতার খবরকে কেন্দ্র করে মুস্তাফিজের আইপিএলে খেলা নিয়ে ভারতে সমালোচনা শুরু হয়। এমন পরিস্থিতির মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কেকেআর।

গত ডিসেম্বরে অনুষ্ঠিত নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছিল কেকেআর। আইপিএলের ইতিহাসে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে এটিই ছিল সর্বোচ্চ পারিশ্রমিক। ভিত্তিমূল্য ২ কোটি রুপি থেকে তাঁকে দলে নিতে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল।

মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়ে ভারতের পরিবর্তে সহ-আয়োজক শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ আয়োজনের দাবি জানায় বিসিবি। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সেই দাবি প্রত্যাখ্যান করলে শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় বাংলাদেশ। পরে বাংলাদেশের পরিবর্তে টুর্নামেন্টে জায়গা পায় স্কটল্যান্ড।

ইমামুল

ট্যাগ: কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালস বিসিবি নাহিদ রানা চেন্নাই সুপার কিংস আইসিসি রিশাদ হোসেন বিসিসিআই মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাওহিদ হৃদয় শরিফুল ইসলাম হাসান মাহমুদ আইপিএল মিনি নিলাম কেকেআর ক্রিকেটের খবর ১৬ ডিসেম্বর আইপিএল নিলাম বাংলাদেশ ভারত ক্রিকেট সম্পর্ক আইপিএল বিতর্ক স্কটল্যান্ড আইপিএল ২০২৭ আইপিএল নিলাম ২০২৭ আইপিএলে বাংলাদেশি ক্রিকেটার আইপিএলে সাত বাংলাদেশি বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএল ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শ্রীলঙ্কায় বিশ্বকাপ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের কমল স্বর্ণের দাম, ভরিতে কত টাকা?

ফের কমল স্বর্ণের দাম, ভরিতে কত টাকা?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে স্বর্ণের দাম আরেক দফা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরিতে ২ হাজার... বিস্তারিত