ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
আচরণবিধি ভেঙে জরিমানার মুখে তাওহীদ হৃদয়
স্পোর্ট ডেস্কঃ আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে বাংলাদেশের ব্যাটার তাওহীদ হৃদয়কে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাঁর নামের পাশে যোগ হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট। গত ২৪ মাসের মধ্যে এটিই তাঁর প্রথম অপরাধ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে আইসিসির আচরণবিধির লেভেল-১ ভঙ্গের দায়ে এই শাস্তি পেয়েছেন বাংলাদেশের ডানহাতি ব্যাটার।
বুধবার আলোর স্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়ার পর এ ঘটনা ঘটে। মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফ বাংলাদেশ দলের ড্রেসিংরুমের বারান্দার পাশ দিয়ে যাওয়ার সময় তাঁদের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন হৃদয়। তাঁর অভিযোগ ছিল, আরও আগেই খেলা বন্ধ করা উচিত ছিল। এ সময় আম্পায়ারদের সঙ্গে তাঁর আচরণকে আক্রমণাত্মক ও অনুচিত হিসেবে বিবেচনা করা হয়।
আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশের ঘটনায় আইসিসির আচরণবিধির ২.৮ ধারা ভঙ্গ করেছেন হৃদয়। নিজের অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন তিনি। ফলে এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী ২৩ নভেম্বর।জোহানেসবার্গ টেস্টে আইসিসির আচরণবিধি ভঙ্গের কারণে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানার কবলে পড়েছেন বাংলাদেশের ব্যাটার তাওহীদ হৃদয়। একই সঙ্গে তার নামের পাশে যোগ করা হয়েছে দুটি ডিমেরিট পয়েন্টও। গত ২৪ মাসের মধ্যে এটিই তার প্রথম অপরাধ।্রদক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে আইসিসির আচরণবিধির লেভেল-১ ভঙ্গের দায়ে শাস্তি পেয়েছেন বাংলাদেশের এই ডানহাতি ব্যাটার।
বুধবার আলোর স্বল্পতায় খেলা বন্ধ হওয়ার পর ঘটে ঘটনাটি। মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফ বাংলাদেশ দলের ড্রেসিংরুমের বারান্দার পাশ দিয়ে যাওয়ার সময় তাদের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন হৃদয়। তার অভিযোগ ছিল, আরও আগেই খেলা বন্ধ করা উচিত ছিল। এ সময় আম্পায়ারদের সঙ্গে তার আচরণ ছিল আক্রমণাত্মক ও অনুচিত।
আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশের বিষয়ে আইসিসির আচরণবিধির ২.৮ ধারা ভঙ্গ করেছেন হৃদয়। অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন তিনি। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটিতে দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী ২৩ নভেম্বর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার, বাড়তে পারে বলপ্রয়োগ
- নিবন্ধিত শিক্ষকদের তিন দাবিতে সংবাদ সম্মেলন
- গোপালগঞ্জে ছাত্রলীগের তাণ্ডব, মোতায়েন ছয় প্লাটুন বিজিবি
- ব্র্যাকে চাকরি, আবেদন করা যাবে ২১ নভেম্বর পর্যন্ত