ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরছেন নাহিদ রানা
স্পোর্টস ডেস্ক:দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে খেলার জন্য অস্ট্রেলিয়ার চিকিৎসকদের কাছ থেকে ছাড়পত্র পেয়েছেন তিনি।
ল্যাব্রাম টিয়ারের চোটের কারণে দক্ষিণ আফ্রিকায় চলমান টেস্ট সিরিজ থেকে ছিটকে যান রানা। অস্ট্রেলিয়ায় পুনর্বাসনপ্রক্রিয়া শেষ করে সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। সেখানে অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর শারীরিক পরীক্ষাও করা হয়েছে।
ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, রানা এখন পুরো গতিতে বোলিং করছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিসিবিকে নিজের শারীরিক অবস্থার কথা জানান তিনি। এ বিষয়ে একটি সূত্র ক্রিকবাজকে বলেন, ‘তিনি বিসিবির চিকিৎসকদের সঙ্গে দেখা করতে এসেছিলেন। অস্ট্রেলিয়ার চিকিৎসকদের দেওয়া প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে খেলার ছাড়পত্র পেয়েছেন তিনি।’
রানার চোটের ইতিহাস বেশ দীর্ঘ। গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে গ্রেড টু সাইড স্ট্রেইনে আক্রান্ত হন তিনি। এ কারণে অস্ট্রেলিয়া সফর, এশিয়ান গেমস এবং আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে পারেননি। এরপর পুনর্বাসনের সময় গ্লুটে নতুন করে চোট পান। ফলে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজেও খেলা হয়নি তাঁর। পরে ল্যাব্রাম টিয়ারের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকেও ছিটকে যান এই পেসার।
এর আগে বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছিলেন, রানাকে তাড়াহুড়ো করে মাঠে ফেরানোর কোনো পরিকল্পনা নেই। তবে বর্তমান পরিস্থিতি বলছে, ওয়ানডে সিরিজে ফেরার মতো সুস্থ হয়ে উঠেছেন তিনি।
জানা গেছে, রানার শারীরিক অগ্রগতি পর্যবেক্ষণে বিসিবির মেডিকেল টিম ২৪ নভেম্বর পর্যন্ত একটি পরিকল্পনা করেছে। এই সময়ের মধ্যে তাঁর অবস্থার মূল্যায়ন করা হবে। এরপর দলের ব্যবস্থাপনা তাঁর খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
টেস্ট সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার, বাড়তে পারে বলপ্রয়োগ
- নিবন্ধিত শিক্ষকদের তিন দাবিতে সংবাদ সম্মেলন
- গোপালগঞ্জে ছাত্রলীগের তাণ্ডব, মোতায়েন ছয় প্লাটুন বিজিবি
- ব্র্যাকে চাকরি, আবেদন করা যাবে ২১ নভেম্বর পর্যন্ত
- প্রেসক্লাবের সামনে কঠোর অবস্থানে নিবন্ধিত শিক্ষকরা