×

ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব

২০২৬ অক্টোবর ১২ ২০:১৭:০২

সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব

শিক্ষার্থীদের আর্থিক সহায়তা নিশ্চিত করতে উপবৃত্তি ও বিশেষ অনুদানের আবেদন কার্যক্রমে সহযোগিতা করছেন সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ আলী নিরব। শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ থেকে শুরু করে আবেদন ফর্ম পূরণে সার্বিক সহযোগিতা করছেন তিনি।

সোমবার (১২ অক্টোবর) সরকারি বাংলা কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের এ সহযোগিতা প্রদান করেন মোহাম্মদ আলী নিরব।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগের পরিচালন বাজেটের আওতায় পরিচালিত উপবৃত্তি ও বিশেষ অনুদান কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের আবেদনসংক্রান্ত কাজে সহায়তা করা হচ্ছে।

এ কার্যক্রমের আওতায় শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং আবেদন ফর্মের মাধ্যমে তাদের সহযোগিতা করা হচ্ছে। এর ফলে আবেদন করতে গিয়ে তথ্য সংগ্রহ কিংবা ফর্ম পূরণে সমস্যায় পড়া শিক্ষার্থীরা প্রয়োজনীয় সহায়তা পাওয়ার সুযোগ পাচ্ছেন।

শিক্ষার্থীদের আর্থিক সহায়তা কার্যক্রমে আবেদন প্রক্রিয়া গুরুত্বপূর্ণ একটি ধাপ। সঠিক তথ্য দিয়ে আবেদন ফর্ম পূরণ করা এবং প্রয়োজনীয় তথ্য প্রস্তুত রাখা এ ক্ষেত্রে জরুরি। এ বিষয়গুলো মাথায় রেখে শিক্ষার্থীদের আবেদনসংক্রান্ত কাজে সহযোগিতা করছেন মোহাম্মদ আলী নিরব।

এ বিষয়ে মোহাম্মদ আলী নিরব বলেন, “শিক্ষার্থীরা যেন উপবৃত্তি ও বিশেষ অনুদানের জন্য আবেদন করতে গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং ফর্ম পূরণে সমস্যায় না পড়ে, সে লক্ষ্যেই আমরা সহযোগিতা করছি। শিক্ষার্থীদের আর্থিক সহায়তা কার্যক্রমে আবেদন প্রক্রিয়া সহজ করতে পাশে থাকাই আমাদের উদ্দেশ্য। শিক্ষার্থীরা যাতে সঠিকভাবে আবেদন করতে পারে, সে বিষয়ে আমরা সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করছি।

সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীদের আর্থিক সহায়তা কার্যক্রমে মোহাম্মদ আলী নিরবসহ আরও অনেক শিক্ষার্থী ও সেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত