ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
বিনোদন ডেস্ক: কানাডার অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এর ১২তম আসরে একসঙ্গে তিনটি পুরস্কার জিতেছে বাংলাদেশের সিনেমা ‘রইদ’। সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন নাজিফা তুষি। ‘রইদ’-এ সাদুর বউ চরিত্রে অভিনয়ের জন্য এই স্বীকৃতি পেয়েছেন তিনি। একই আসরে সেরা সিনেমাটোগ্রাফি ও সেরা সংগীতের পুরস্কারও পেয়েছে সিনেমাটি।
এক যুগ ধরে আয়োজিত হয়ে আসা এই চলচ্চিত্র উৎসব দক্ষিণ এশিয়ার সিনেমার জন্য নতুন সম্ভাবনার ক্ষেত্র হয়ে উঠছে। ১২তম আসরে ‘রইদ’-এর তিনটি পুরস্কার জয়ের খবরে সিনেমাটির পুরো দল উচ্ছ্বসিত। নির্মাতা মেজবাউর রহমান সুমনসহ অন্যরা নিজেদের ফেসবুক দেয়ালে খবরটি ভাগ করে আনন্দ প্রকাশ করেছেন।
এবারের মোজাইক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে নেপালের ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’। এর আগে সিনেমাটি বিখ্যাত কান উৎসবের আঁ সার্তে রিগায় জুরি পুরস্কার অর্জন করেছিল।
‘রইদ’ এর আগেও আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেলেছে। নেদারল্যান্ডসের বিখ্যাত রটারড্যাম উৎসবের মূল প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছিল সিনেমাটি। এ ছাড়া আরও নানা চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে এটি।
চলতি বছর অস্কারের আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগের জন্য বাংলাদেশ থেকেও ‘রইদ’ পাঠানো হয়েছে। ফলে আন্তর্জাতিক এই পুরস্কারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে সিনেমাটি।
গ্রামীণ প্রেক্ষাপটে অ্যাডাম-ইভের পৌরাণিক গল্পকে অবলম্বন করে ‘রইদ’-এ রহস্যময় এক উপাখ্যান নির্মাণ করেছেন মেজবাউর রহমান সুমন। সিনেমাটিতে নাজিফা তুষি ছাড়াও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদ প্রমুখ।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে
- এইচএসসি পাসেই ৪৭ পদে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত
- অক্টোবরে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা মন্ত্রণালয়ের
- ১ অক্টোবর ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী